1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
সর্বশেষ :
রাসিক পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ইদ উপহার ঈদে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তার নগদ অর্থ ও শাড়ি বিতরণ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্যদিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে- শামা ওবায়েদ বাংলাদেশ জামায়েত ইসলামী সালথা উপজেলা শাখার উদ্যোগে অটোভ্যান বিতরণ হরিপুরে রাইস ট্রান্সপ্লান্টার এর মাধ্যমে বোরো ধানের চারা রোপনের কার্যক্রম উদ্বোধন মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মধুখালী প্রেসক্লাবে সাংবাদিক পলাশের সংবাদ সম্মেলন ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিঠুন সরকার গ্রেফতার রাজশাহীর শীর্ষ সংবাদের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত রাজবাড়ীতে তরুণ উদ্যোক্তা জাসমার জৈব সার ও কৃষি মাঠ পরিদর্শনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক রাজবাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও ৪ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার-১

ব্রাহ্মণবাড়িয়ায় আলোকিত নূরনগর সামাজিক সংগঠন এর ৬ষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষে শীত বস্ত্র বিতরণ

মমিনুল হক রুবেল, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে

মমিনুল হক রুবেল, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর পূর্ব অঞ্চলের সর্ববৃহৎ সামাজিক সংগঠন আলোকিত নূরনগর সামাজিক সংগঠন এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও ৬ষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা, শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার ২৬ ডিসেম্বর বিকেলে বড়হিত রেজিস্ট্রার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময়, সংগঠনের সভাপতি পারভেজ আহমেদ জয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ হোসাইন ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক নাঈমুল ইসলাম দূর্জয় এর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি মোজাম্মেল হক।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মোঃ কবির হোসেন, বড়হিত গ্রাম পরিচালনা কমিটির সভাপতি হানিফ সওদাগর, হাজী শাহ মাহমুদ, আব্দুল হাই, ইসমাইল হোসেন, সংগঠনের স্থায়ী কমিটির সদস্য এহসানুল হক সুজন, ইমাম হোসাইন, নাজমুল হোসেন, সিনিয়র সহ-সভাপতি সুমন আহমেদ, তৌফিক এলাহী, রুবেল আহমেদ, আলামিন খান সহ আরও অনেকে।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, সংগঠনটি দীর্ঘ ৫ বছর ধরে ঐক্য, মানবসেবা ও সমাজ উন্নয়নে যে ভূমিকা রেখে চলেছে তা সত্যিই প্রশংসনীয়।

আলোচনা শেষে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়, পরে ৬ষ্ঠ বর্ষে পদার্পণের কেক কাটা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট