1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাসিক পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ইদ উপহার ঈদে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তার নগদ অর্থ ও শাড়ি বিতরণ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্যদিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে- শামা ওবায়েদ বাংলাদেশ জামায়েত ইসলামী সালথা উপজেলা শাখার উদ্যোগে অটোভ্যান বিতরণ হরিপুরে রাইস ট্রান্সপ্লান্টার এর মাধ্যমে বোরো ধানের চারা রোপনের কার্যক্রম উদ্বোধন মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মধুখালী প্রেসক্লাবে সাংবাদিক পলাশের সংবাদ সম্মেলন ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিঠুন সরকার গ্রেফতার রাজশাহীর শীর্ষ সংবাদের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত রাজবাড়ীতে তরুণ উদ্যোক্তা জাসমার জৈব সার ও কৃষি মাঠ পরিদর্শনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক রাজবাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও ৪ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার-১

ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক সংবাদ প্রকাশের প্রতিবাদে মধুখালীতে কৃষি উদ্যোক্তা নাজমুল বিশ্বাসের সংবাদ সম্মেলন

রাজিব হোসেন, মধুখালি প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৪ বার পড়া হয়েছে

রাজিব হোসেন, মধুখালী, প্রতিনিধিঃ

ফরিদপুরের মধুখালী প্রেসক্লাবে ভিত্তিহীন, মিথ্যা ও ষড়যন্ত্রমূলক সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন কৃষি উদ্যোক্তা নাজমুল বিশ্বাস। ২৮ সেপ্টেম্বর (রবিবার) সকাল ১১টায় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন মধুখালী প্রেসক্লাবের সভাপতি মোঃ মনিরুজ্জামান মৃধা মন্নু। এ সময় বাগাট ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে উদ্যোক্তা নাজমুল বিশ্বাস জানান, জীবিকার তাগিদে তিনি ২০১২ সালে সিঙ্গাপুরে প্রবাস জীবন শুরু করেন। পরবর্তীতে ২০১৬ সালে দেশে ফিরে আসেন এবং ২০১৭ সালে আবারও জীবিকার তাগিদে ওমানে প্রবাস জীবন শুরু করেন। সেখানে দীর্ঘদিন কর্মজীবন শেষে তিনি ২০২১ সালে দেশে ফিরে এসে একটি গরুর ফার্ম এবং ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং ব্যবসা শুরু করেন।

তিনি অভিযোগ করে বলেন, গত ২৬ সেপ্টেম্বর ২০২৫ তারিখে ‘অগ্রযাত্রা’ নামের একটি ফেসবুক পেজে তাঁকে নিয়ে বিভ্রান্তিকর ও বানোয়াট সংবাদ প্রকাশ করা হয়েছে। ওই সংবাদে বলা হয়েছে, তিনি হুন্ডির ব্যবসা করেন ও মাদকের কারবারি—যা সম্পূর্ণ ভিত্তিহীন এবং অসত্য। শুধু তাই নয়, তাঁকে এবং তাঁর আরও দুই ভাইকে নিয়ে অপপ্রচার চালানো হয়েছে।

নাজমুল বিশ্বাস আরও জানান, তাঁর ভাই ইমামুল ইসলাম মামুন ২০১৩ সাল থেকে মালয়েশিয়ায় প্রবাস জীবনযাপন করছেন এবং এখনো তাঁর পরিবারসহ সেখানেই অবস্থান করছেন। তারপরও কিভাবে তাঁদের তিন ভাইকে মাদক ও নেশাজাতীয় দ্রব্যের সাথে জড়িত দেখিয়ে সংবাদ প্রকাশ করা হলো তা বোধগম্য নয়।

সংবাদ সম্মেলনে তিনি এ ধরনের ভিত্তিহীন সংবাদ প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট