1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাসিক পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ইদ উপহার ঈদে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তার নগদ অর্থ ও শাড়ি বিতরণ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্যদিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে- শামা ওবায়েদ বাংলাদেশ জামায়েত ইসলামী সালথা উপজেলা শাখার উদ্যোগে অটোভ্যান বিতরণ হরিপুরে রাইস ট্রান্সপ্লান্টার এর মাধ্যমে বোরো ধানের চারা রোপনের কার্যক্রম উদ্বোধন মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মধুখালী প্রেসক্লাবে সাংবাদিক পলাশের সংবাদ সম্মেলন ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিঠুন সরকার গ্রেফতার রাজশাহীর শীর্ষ সংবাদের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত রাজবাড়ীতে তরুণ উদ্যোক্তা জাসমার জৈব সার ও কৃষি মাঠ পরিদর্শনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক রাজবাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও ৪ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার-১

মধুপুর তরুণ ছাত্র ও যুব সমাজের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ সিরাজুল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
  • প্রকাশিত: শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ২৭০ বার পড়া হয়েছে

 

সিরাজুল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধি

মধুপুর তরুণ ছাত্র ও যুব সমাজের উদ্যোগে রমজানের তাৎপর্য বিষয়ক আলোচনা সভা ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ মার্চ) দোকাচী উচ্চ বিদ্যালয় মাঠে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
২ নং চারোল ইউনিয়নের বর্তমান ইউপি সদস্য হারুনুর রশিদ এর সভাপতিত্বে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলার বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু হায়াত নুরনবী।
রমজানের তাৎপর্য বিষয়ে বয়ান পেশ করেন কালিতলা জামে মসজিদের খতিব মাওলানা আবদুল্লাহ সাফি ।
ছাত প্রতিনিধি রাশেল রানার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু হায়াত নুরুন্নবী
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক আইন বিষয়ক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও বর্তমান সাধারণ সম্পাদক বালিয়াডাঙ্গী উপজেলা সমিতি ঢাকাস্থ, আরও উপস্থিত ছিলেন ঢাকাস্থ সমিতির বালিয়াডাঙ্গী উপজেলার সাংস্কৃতিক সম্পাদক সাদেক হোসেন ও নাট্যকমী , ২ নং চারোল ইউনিয়ন বিএনপির কোষাধ্যক্ষ মহসিন আলী, ২ নং চারোল ইউনিয়ন সাবেক ছাত্রদলের সভাপতি নোবেল, ২ নং চারোল ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আলোম হোসেন । এছাড়াও ইফতার মাহফিলে তরুণ সংঘের নেতৃবৃন্দ এবং এলাকাবাসী অংশগ্রহণ করেন। মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা আবদুল্লাহি সাফি ।
ইফতার মাহফিলে বক্তারা বলেন, পবিত্র রমজান সিয়াম সাধনা ও তাকওয়া অর্জন, আত্মশুদ্ধি ও আত্মগঠন, কল্যাণ ও বরকত, রহমত ও মাগফিরাত এবং জাহান্নামের আগুন থেকে মুক্তি লাভের মাস। বক্তারা বলেন, মহান আল্লাহতায়া’লা এ মাসটিকে অফুরন্ত ফজিলত ও মর্যাদা দিয়ে অভিষিক্ত করেছেন। তাই আমাদের রমজানের শিক্ষা ও প্রশিক্ষণ গ্রহণ করে আত্মশুদ্ধির নিয়মিত চর্চার মাধ্যমে সর্বজনীন-কল্যাণে দেশ ও জাতির উন্নতির লক্ষ্যে কাজ করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট