1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাসিক পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ইদ উপহার ঈদে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তার নগদ অর্থ ও শাড়ি বিতরণ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্যদিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে- শামা ওবায়েদ বাংলাদেশ জামায়েত ইসলামী সালথা উপজেলা শাখার উদ্যোগে অটোভ্যান বিতরণ হরিপুরে রাইস ট্রান্সপ্লান্টার এর মাধ্যমে বোরো ধানের চারা রোপনের কার্যক্রম উদ্বোধন মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মধুখালী প্রেসক্লাবে সাংবাদিক পলাশের সংবাদ সম্মেলন ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিঠুন সরকার গ্রেফতার রাজশাহীর শীর্ষ সংবাদের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত রাজবাড়ীতে তরুণ উদ্যোক্তা জাসমার জৈব সার ও কৃষি মাঠ পরিদর্শনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক রাজবাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও ৪ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার-১

রাজশাহী আঞ্চলিক স্কাউটসের কমিশনার নুরুল ইসলাম, সম্পাদক সাইফুল হক

পাভেল ইসলাম মিমুল, রাজশাহী
  • প্রকাশিত: বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ২৫৪ বার পড়া হয়েছে

 

বাংলাদেশ স্কাউটস,রাজশাহী অঞ্চলের ২৭ তম বার্ষিক (ত্রৈ-বার্ষিক) কাউন্সিল সভায় ক্রীড়া পরিদপ্তরের অবসরপ্রাপ্ত উপ-পরিচালক লিডার ট্রেনার মো: নুরুল ইসলাম আঞ্চলিক কমিশনার পদে ও রুয়েট চত্ত্বরের অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো: সাইফুল হক আঞ্চলিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

১২ মার্চ বুধবার আঞ্চলিক স্কাউট কার্যালয় ও প্রশিক্ষণ কেন্দ্র,নওদাপাড়া,রাজশাহীতে বার্ষিক কাউন্সিল এর মূলতবি সভা অনুষ্ঠিত হয়।

আঞ্চলিক স্কাউটস এর সভাপতি (পদাধিকার বলে) রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আ.ন.ম. মোফাখখারুল ইসলামের সভাপতিত্বে নির্বাচন পরিচালনা পর্ষদ নির্বাচিত প্রার্থীদের নাম ঘোষণা করেন।

মোট ১১ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়।

অন্যান্য নির্বাচিতরা হলেন সহ-সভাপতি পদে রেশম উন্নয়ন বোর্ডের সাবেক মহাপরিচালক মো: আনওয়ার হোসেন এএলটি,নাটোর মুক্ত স্কাউট দলের সঞ্জীব কুমার সরকার এলটি,সিরাজগঞ্জের জাহান আরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরকার সানোয়ার হোসেন এলটি,রাজশাহী কলেজিয়েট স্কুলের অবসরপ্রাপ্ত সিনিয়র সহকারী শিক্ষক খন্দকার শামসুদ্দিন আহম্মদ এএলটি কোষাধ্যক্ষ পদে, পাবনা গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী স্কাউটার মো: দেলওয়ার হোসেন যুগ্ম-সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

কাউন্সিলর প্রতিনিধি পদে রাজশাহীর চারঘাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এস এম মিজানুর রহমান এলটি ও পাবনার বাঁশেরবাদা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আরিফুল হায়দার এএলটি,লিডার ট্রেনার প্রতিনিধি পদে নওগাঁর চকপ্রাণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো: শরীফুল ইসলাম ও সিরাজগঞ্জ কামারখন্দের শহীদ বুলবুল কারিগরী কলেজের শিক্ষক মো: খালেকুজ্জামান নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য যে,রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনস্থ এলাকা তথা রাজশাহী বিভাগের মাধ্যমিক,প্রাথমিক বিদ্যালয় বা সমমান প্রতিষ্ঠানের স্কাউটদের নিয়ে স্কাউটস এর রাজশাহী অঞ্চল। ০৬-২৫ বছরের ছেলে মেয়েদের শারীরিক,মানসিক, আধ্যাত্মিক,সামাজিক ও বুদ্ধিবৃত্তিক দিকগুলোর পরিপূর্ণ বিকাশ ঘটিয়ে স্থানীয়,জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তাদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউটিং এর রাজশাহী অঞ্চলকে এই নির্বাচিত কমিটি আগামী ০৩ বছর নেতৃত্ব দিবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট