1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
রাজবাড়ীতে প্রান্তিক খামারিদের মাঝে ২৫ হাজার মাছের পোনা বিতরণ করেছে ব্র্যাক হরিপুরে শিক্ষার্থীদের নিয়ে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে পাঁচদোনায় ছাত্র-যুবসমাজের জোরালো অবস্থান সাংবাদিক তন্ময় দেবনাথের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ,জাতীয় সাংবাদিক সংস্থার সালথায় রাস্তার অভাবে চরম সংকটে সোনাডাঙী গ্রামবাসী: দ্রুত রাস্তা করে দেওয়ার আশ্বাস দিলেন উপজেলা প্রশাসন হরিপুরে জিংক ধান ব্রি -১০২ শীর্ষক কৃষকের মাঠ দিবস অনুষ্ঠিত সন্ত্রাস,মাদক ও অপরাধ দমনে বোয়ালিয়া থানার চমকপ্রদ সাফল্য রানীশংকৈলে সড়ক দুর্ঘটনায় ট্রাক চাপায় স্কুল ছাত্রীর মৃত্যু নিভৃতে মোর হৃদয়ে এক কোণে – কবিতা হরিপুর সীমান্তে ১১জনকে পুশইনের চেষ্টা বিজিবির বাধা

রাজশাহী শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

পাভেল ইসলাম মিমুল, রাজশাহী
  • প্রকাশিত: বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ৩৫০ বার পড়া হয়েছে

 

রাজশাহী শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজের আন্ত: শ্রেণী ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।

বুধবার (১৩ নভেম্বর) সকালে প্রতিষ্ঠান প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আফিয়া আক্তার।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর ড. মো: মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক  (সার্বিক) সরকার অসীম কুমার ও অতিরক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) টুকটুক তালুকদার।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন,মাহফুজা খাতুন।

অনুষ্ঠানের শুরুতেই  জুলাই-আগস্টে  ছাত্র আন্দোলনে  শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়ে প্রধান অতিথির বক্তৃতায় সুসজ্জিত রাজশাহী শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজের আকণ্ঠ প্রশংসা করে জেলা প্রশাসক  আফিয়া আক্তার বলেন,শিক্ষার মান উন্নয়নে পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের গুরুত্ব অপরিসীম।

বহির্বিশ্বের সাথে প্রতিযোগিতা করে এগিয়ে যেতে চাইলে একই সাথে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জগুলো যেমন জানতে হবে,তেমনি সেগুলো মোকাবেলার জন্য পর্যাপ্ত জ্ঞান ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ হয়ে উঠতে হবে।
এ সময় তিনি গুণগত শিক্ষার ওপর গুরুত্ব আরোপ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট