1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাসিক পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ইদ উপহার ঈদে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তার নগদ অর্থ ও শাড়ি বিতরণ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্যদিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে- শামা ওবায়েদ বাংলাদেশ জামায়েত ইসলামী সালথা উপজেলা শাখার উদ্যোগে অটোভ্যান বিতরণ হরিপুরে রাইস ট্রান্সপ্লান্টার এর মাধ্যমে বোরো ধানের চারা রোপনের কার্যক্রম উদ্বোধন মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মধুখালী প্রেসক্লাবে সাংবাদিক পলাশের সংবাদ সম্মেলন ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিঠুন সরকার গ্রেফতার রাজশাহীর শীর্ষ সংবাদের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত রাজবাড়ীতে তরুণ উদ্যোক্তা জাসমার জৈব সার ও কৃষি মাঠ পরিদর্শনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক রাজবাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও ৪ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার-১

শিবপুরে আওয়ামীলীগ সরকারের মামলা ও নির্যাতনের শিকার বিএনপির ত্যাগী নেতা অহিদ মেম্বার

সৈয়দ মোহাম্মদ ইমরান হাসান, জেলা প্রতিনিধি, নরসিংদী
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ২৯৬ বার পড়া হয়েছে

 

নরসিংদী জেলার শিবপুর উপজেলার আয়ূবপুর ইউনিয়ন পরিষদের সদস্য জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শের সৈনিক অহিদ উল্লাহ। বিগত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে তিনি ৪টি মামলাসহ বিভিন্ন ধরণের নির্যাতণের শিকার হয়েছেন। এতে তিনি সামাজিক ও অর্থনৈতিক ভাবে অনেক ক্ষতিগ্রস্থ হয়েছেন।
অহিদ উল্লাহ টানা তিন বার স্থানীয় আয়ূবপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি বিএনপির একজন নিবেদিত প্রাণ নেতা। তিনি শহীদ জিয়ার সূর্য সৈনিক হিসেবে দলের প্রতি আস্থাশীল। তিনি বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক এমপি খায়রুল কবির খোকন ও সদস্য সচিব মঞ্জুর এলাহীর আস্থাভাজন। তিনি শিবপুর উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ও আইয়ুবপুর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
বিএনপির একনিষ্ঠ কর্মী অহিদ উল্লাহের বিরুদ্ধে বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সরকার দুটি নাশকতার মামলার আসামী করে। একটি মামলার প্রধান আসামী ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিছ রিকাবদারের সঙ্গে ওনাকে ৬ নম্বর আসামী করা হয়। আরেকটি মামলায় ভিপি তোফাজ্জল হোসেনকে প্রধান আসামী করে ওনাকে ২২ নম্বর আসামী করা হয়। উভয় মামলায় আসামী হয়ে তিনি এক বছর পলাতক জীবন যাপন করেন। সরকার পরিবর্তনের পর নিজ এলাকায় ফিরেছেন অহিদ উল্লাহ মেম্বার।
সরেজমিনে এলাকায় ঘুরে জানা গেছে, অহিদ উল্লাহ ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সংগ্রাম চালিয়েছেন এবং বিএনপি নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন সভা সমাবেশ করেছেন। বিগত আওয়ামী লীগের আমলে দেশে সবচেয়ে বেশি আমরা বিএনপির নেতা—কর্মী নির্যাতনের শিকার হয়েছে। বিশেষ করে অহিদ উল্লাহ মেম্বার। তিনি বিগত সরকারের আমলে জনগনের ভোটে মেম্বার নির্বাচিত হতে পারলেও ইউনিয়ন পরিষদের বসতে পারেনি তাদের অত্যাচারে। আওয়ামী লীগের লোকজন তাকে ইউনিয়ন পরিষদ আসতে নিষেধ করেছে এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড থেকে তাকে বিরত রেখেছে। এছাড়া তিনি বিগত সরকারের আমলে রাজনৈতিকভাবে একাধিক মামলার আসামী হয়েছেন।
জানতে চাইলে অহিদ উল্লাহ মেম্বার সাংবাদিকদের বলেন, আমি ছোট থেকেই শহীদ জিয়ার আদর্শের রাজনীতি করেছি। যুবদলের ইউনিয়ন ও উপজেলার দায়িত্ব পালন করেছি। বিগত ফ্যাসিস্ট সরকারের মামলা ও নির্যাতনের শিকার হয়েছি। বাকী দিনগুলোও শহীদ জিয়ার আদর্শের রাজনীতির মাধ্যমে মানুষের সেবা করে যেতে চাই।
তিনি বলেন, আমি যেহেতু ইউপি সদস্য সেহেতু এলাকার স্বার্থে উপজেলা চেয়ারম্যান, নির্বাহী কর্মকর্তাসহ অনেক ব্যক্তিবর্গের সঙ্গে আমাকে নানা সময় বসতে হয়েছে। আর এসব ছবি ফেসবুকে ছেড়ে সম্প্রতি আওয়ামী দোসররা আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আমি সেসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট