1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাসিক পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ইদ উপহার ঈদে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তার নগদ অর্থ ও শাড়ি বিতরণ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্যদিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে- শামা ওবায়েদ বাংলাদেশ জামায়েত ইসলামী সালথা উপজেলা শাখার উদ্যোগে অটোভ্যান বিতরণ হরিপুরে রাইস ট্রান্সপ্লান্টার এর মাধ্যমে বোরো ধানের চারা রোপনের কার্যক্রম উদ্বোধন মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মধুখালী প্রেসক্লাবে সাংবাদিক পলাশের সংবাদ সম্মেলন ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিঠুন সরকার গ্রেফতার রাজশাহীর শীর্ষ সংবাদের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত রাজবাড়ীতে তরুণ উদ্যোক্তা জাসমার জৈব সার ও কৃষি মাঠ পরিদর্শনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক রাজবাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও ৪ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার-১

শীতকালীন সবজি কেনাবেচায় ব্যস্ত সময় পার করছে ক্রেতা -বিক্রেতা

মোঃ সিরাজুল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
  • প্রকাশিত: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ৯০ বার পড়া হয়েছে

সিরাজুল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় প্রতিবছরের ন্যায়এবছর ও আগাম জাতের শীতকালীন শাক -সবজি বাজারে উঠতে শুরু করেছে তার পসরা সাজিয়ে কেনাবেচায় ব্যস্ত সময় পার করছে ক্রেতা এবং বিক্রেতারা।

হেমন্তের শেষে আর কয়েকদিন পর আসবে শীতকাল কিন্তু এরই মধ্যে সকালে শীতের একটু আচ জানান দিচ্ছে শীত আসবে। সকাল হতে না হতে কৃষকেরা তাদের ক্ষেতের তাজা শাক সবজি বিক্রির জন্য বাজারে নিয়ে আসে। শীতকালীন সবজির মধ্যে , বেগুন, ফুলকপি, বাধাকপি,গাজর,টমেটো, মিষ্টি কুমড়া, পালংশাক, লালশাক, মুলা, কাচামরিচ, ইত্যাদি।

বাজার ঘুরে দেখা যায়, শসা প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকায়। লম্বা বেগুনের কেজি বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকা। গোল বেগুন বিক্রি হচ্ছে ৮০-৯০ টাকা কেজি। টমেটো বিক্রি হচ্ছে ১১০-১২০ টাকা। বাজারে শিমের কেজি ৫০-৬০ টাকায় বিক্রি হচ্ছে। করলা ৬০-৮০ টাকা, চাল কুমড়া প্রতিটি ৫০ টাকা, লাউ প্রতিটি আকারভেদে বিক্রি হচ্ছে ২৫-৩০ টাকায়, মিষ্টি কুমড়ার কেজি ৪০-৫০ টাকা, চিচিঙ্গা ৫০, পটল ৫০-৬০, ঢেঁড়স ৪০-৫০কচুর লতি ৭০-৮০, পেঁপে ৩০-৪০, বরবটি ৫০ ও ধুন্দুল ৬০-৭০ টাকা কেজি।ফুলকপি২০-৩০টাকা দরে
এসব বাজারে কাঁচামরিচ প্রতিকেজি বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকায়।
এছাড়া বাজারে পাগরী আলুর কেজি বিক্রি হচ্ছে ৩০-৪০ টাকায়। দেশি পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে১০০-১১০ টাকা। এসব বাজারে রসুনের কেজি ১০০-১২০ টাকা। আদা ১২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। সবজি বিক্রেতা আনোয়ার হোসেন জানান,আর কয়েক দিন পর ধীরে ধীরে আরো সবজির দাম কমতে শুরু করবে, তবে ফুলকপির দাম মনে হচ্ছে আরো কমবে, সবজি ক্রেতা সাইফুল ইসলাম জানান, বাজারের নিত্যনতুন শীতকালীন, তাজা সবজি উঠতে শুরু করেছে মূল্য একটু বেশি মনে হলেও একটু বাজারে আগের তুলনায় স্বস্তি রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট