1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
সর্বশেষ :
রাসিক পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ইদ উপহার ঈদে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তার নগদ অর্থ ও শাড়ি বিতরণ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্যদিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে- শামা ওবায়েদ বাংলাদেশ জামায়েত ইসলামী সালথা উপজেলা শাখার উদ্যোগে অটোভ্যান বিতরণ হরিপুরে রাইস ট্রান্সপ্লান্টার এর মাধ্যমে বোরো ধানের চারা রোপনের কার্যক্রম উদ্বোধন মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মধুখালী প্রেসক্লাবে সাংবাদিক পলাশের সংবাদ সম্মেলন ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিঠুন সরকার গ্রেফতার রাজশাহীর শীর্ষ সংবাদের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত রাজবাড়ীতে তরুণ উদ্যোক্তা জাসমার জৈব সার ও কৃষি মাঠ পরিদর্শনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক রাজবাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও ৪ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার-১

‘সবুজ পল্লবে স্মৃতি অম্লান’ রাজবাড়ীতে কৃষকদলের বৃক্ষরোপণ কর্মসূচিতে আসলাম মিয়া

জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ৮৬ বার পড়া হয়েছে

 

জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী:

২০২৪ সালের জুলাই-আগস্ট মাসের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে সারা দেশে চলছে বিএনপির ৩৬ দিনব্যাপী বিশেষ কর্মসূচি। এরই অংশ হিসেবে রাজবাড়ীর খানখানাপুরে অনুষ্ঠিত হলো বৃক্ষরোপণ কর্মসূচি।

রবিবার (২০ জুলাই) দুপুরে সদর উপজেলার খানখানাপুর সুরাজ মোহিনী ইনস্টিটিউট স্কুল ও কলেজ মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বৃক্ষরোপণের মাধ্যমে শহীদদের স্মরণে এই আয়োজনের উদ্বোধন করেন কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি ও রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ্যাড. মো. আসলাম মিয়া।

এ-সময় আরও উপস্থিত ছিলেন, জেলা কৃষকদলের আহ্বায়ক সিরাজুল আলম চৌধুরী, যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ ও হারুনার রশিদ হারুন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মালেক খান, খানখানাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আহসান হাবিব শাহিন, সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন সহ
জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরাও অংশ নেন।

এর আগে সকাল ১১টায় ঢাকার জিয়া উদ্যান থেকে কেন্দ্রীয়ভাবে এই কর্মসূচি শুরু হয়। কেন্দ্রীয় কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভী।

বৃক্ষরোপণ কর্মসূচির মূল প্রতিপাদ্য ‘সবুজ পল্লবে স্মৃতি অম্লান’। এ প্রসঙ্গে রাজবাড়ীর অনুষ্ঠানের প্রধান অতিথি এ্যাড. আসলাম মিয়া বলেন,
‘গণঅভ্যুত্থানের শহীদদের স্মৃতি ধরে রাখতেই এই উদ্যোগ। পাশাপাশি দেশের পরিবেশ রক্ষা ও সবুজায়নেও ভূমিকা রাখবে এই কর্মসূচি।

তিনি আরও বলেন,
‘গত বছর এই সময়েই ফ্যাসিস্ট সরকারের পতনের সূচনা হয়েছিল। দেশের গণতন্ত্রকামী ছাত্রদের আত্মত্যাগ আমাদের মনে রাখতে হবে। শহীদদের প্রতি সম্মান জানিয়ে দেশের মাটিকে সবুজ করে তুলতে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি চালিয়ে যাচ্ছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট