1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাসিক পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ইদ উপহার ঈদে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তার নগদ অর্থ ও শাড়ি বিতরণ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্যদিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে- শামা ওবায়েদ বাংলাদেশ জামায়েত ইসলামী সালথা উপজেলা শাখার উদ্যোগে অটোভ্যান বিতরণ হরিপুরে রাইস ট্রান্সপ্লান্টার এর মাধ্যমে বোরো ধানের চারা রোপনের কার্যক্রম উদ্বোধন মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মধুখালী প্রেসক্লাবে সাংবাদিক পলাশের সংবাদ সম্মেলন ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিঠুন সরকার গ্রেফতার রাজশাহীর শীর্ষ সংবাদের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত রাজবাড়ীতে তরুণ উদ্যোক্তা জাসমার জৈব সার ও কৃষি মাঠ পরিদর্শনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক রাজবাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও ৪ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার-১

সবুজ বাঁশপাতি পাখির অভয়ারণ্য চেংপুকুরে

মোঃ সিরাজুল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
  • প্রকাশিত: রবিবার, ২৫ মে, ২০২৫
  • ৩১৮ বার পড়া হয়েছে

সিরাজুল ইসলাম,ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ৬নং ভাতুড়িয়া ইউনিয়নের টেংরিয়া প্রধান পাড়া গ্রামের সন্নিকট অবস্থিত একটি পুকুর যে পুকুরের নাম গ্রামের লোকে জানে চেংপুকুর নামে।

আর এই পুকুরে পাড় গুলোতে নিজের আবাসস্থল হিসেবে বেছে নিয়েছে সুইচোরা বা বাঁশপাতি পাখিরা। সকাল থেকে সন্ধ্যা অবধি বাঁশপাতি পাখির কিচিরমিচির আওয়াজে মুখরিত পরিবেশ। জানা যায় বিগত কয়েক বছর ধরে পুকুরের পাড় গুলোতে তাদের নিজ আবাস খুঁজে নিয়েছে এই পাখিরা।
সবুজ সুইচোরা বা বাঁশপাতি বাংলাদেশের সুলভ আবাসিক পাখি। দেশের সব বিভাগের গ্রামীণ কুঞ্জবন,এদের সাধারণ বৈশিষ্ট্য হলো খামার ও খোলা মাঠে এদের চোখে পড়ে। সবুজ সুইচোরা বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকা গাছপালা, আবাদি জমি, বেলাভূমি ও চারণভূমিতে বিচরণ করে। এরা সচরাচর ছোট দলে থাকে। এদের খাবার তালিকায় আছে ডানাওয়ালা পোকা, মৌমাছি, উইপোকা, ফড়িং, প্রজাপতি, বোলতা, মথ, গুবরে পোকা ও পিঁপড়া। এই পাখি দ্রুত ডানা ঝাপ্টে ও অনমনীয় মুক্ত ডানায় সুন্দরভাবে ধীরে ধীরে উড়ে চলে। এরা মধুর গলায় কাঁপিয়ে অনুক্রমিকভাবে ট্রি-ট্রি-ট্রি… সুরে ডাকে। সবুজ সুইচোরা বালিময় ভূমি, পুকুর পাড়ে গর্ত খুঁড়ে বাসা বানায়। সেখানে সাদা রঙের চার থেকে আটটি ডিম পাড়ে।

সবুজ সুইচোরার দেহের দৈর্ঘ্য প্রায় ২১- সেন্টিমিটার, ওজন ১৫ গ্রাম। সোনালি বা লালচে ঘাড়ের নিচের অংশ ছাড়া পুরো দেহই সবুজ। কালো মাশকারা চোখ বরাবর চলে গেছে। ফিকে নীল গলায় কালো বেড় থাকে। লেজের কেন্দ্রীয় পালক জোড়ার অভিক্ষেপ ভোঁতা আলপিনের মতো। বাঁকা ঠোঁট বাদামি-কালো ও মুখ পাটল বর্ণের। চোখ গাঢ় লাল। পা ও পায়ের পাতা হলুদাভাব-বাদামি। নখ শিং বাদামি। ছেলে ও মেয়ে পাখির চেহারা অভিন্ন। অপ্রাপ্তবয়স্ক পাখির ফ্যাকাশে কিনারার পালকসহ গলার ফিকে ও কালো বেড় নেই । তাই স্হানীয় পাখি প্রেমিক ও শুধি মহলের অনুরোধ এই বিলুপ্ত প্রায় পাখিটিকে তার সঠিক পরিবেশে যেন খাপ খাইয়ে টিকে থাকতে পারে। ডিম নষ্ট কিংবা পাখি শিকার যেন না করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট