1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
রাসিক পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ইদ উপহার ঈদে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তার নগদ অর্থ ও শাড়ি বিতরণ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্যদিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে- শামা ওবায়েদ বাংলাদেশ জামায়েত ইসলামী সালথা উপজেলা শাখার উদ্যোগে অটোভ্যান বিতরণ হরিপুরে রাইস ট্রান্সপ্লান্টার এর মাধ্যমে বোরো ধানের চারা রোপনের কার্যক্রম উদ্বোধন মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মধুখালী প্রেসক্লাবে সাংবাদিক পলাশের সংবাদ সম্মেলন ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিঠুন সরকার গ্রেফতার রাজশাহীর শীর্ষ সংবাদের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত রাজবাড়ীতে তরুণ উদ্যোক্তা জাসমার জৈব সার ও কৃষি মাঠ পরিদর্শনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক রাজবাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও ৪ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার-১

সারিয়াকান্দিতে বিরোধপূর্ণ জমি জোরপূর্বক দখলে নেওয়ার চেষ্টা 

মো: ফরহাদ হোসেন, সারিয়াকান্দি, বগুড়া প্রতিনিধি:
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ১৬৭ বার পড়া হয়েছে

 

মো: ফরহাদ হোসেন, সারিয়াকান্দি, বগুড়া প্রতিনিধি:

বগুড়ার সারিয়াকান্দি নারচী ইউনিয়ন চর হরিণা গ্রামে মৃত জাহিদুর রহমানের ওয়ারিশগণের দখলকৃত সাবেক ১২৭২ দাগে ৫০ শতাংশ জমির উপর ২০১৮ সালে বন্টন মামলা করেন কোরবান আলী গং, যার মামলা নং ৪/২০১৮।

২৫ জুন বুধবার সকালে কোরবান আলী গং উক্ত বিরোধপূর্ণ জমি জোরপূর্বক দখলে নেওয়ার চেষ্টা করে জমির চারপাশের আইল কর্তৃন করেন। এ বিষয়ে দলিল লেখক মামুনুর রশিদ মামুন বাদী হয়ে সারিয়াকান্দি থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে সরেজমিনে গিয়ে দেখা যায় বিরোধপূর্ণ জমিতে বিবাদীরা জমির চারপাশের আইল কর্তন করে দখলে নেওয়ার চেষ্টা করেন। জানা যায়,  বিবাদীরা উক্ত জমি দখল নেওয়ার চেষ্টা করলে বাদী পক্ষের লোকজন বাধা দেয় এবং উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা সৃষ্টি হয়। এক পর্যায়ে জমি থেকে উভয় পক্ষের লোকজন চলে যায়। বিবাদী পক্ষের লোকজন জমির আইল কর্তনের কথা স্বীকার করেন। বাদী মামুনুর রশিদ মামুন জানান, আমাদের জমি আমরাই ভোগ দখল করে খাই। ২০১৮ সালে ঐ জমিতে বিবাদীরা বন্টন মামলা করে আমাদের হয়রানি করে যাচ্ছেন। থানার এএসআই ইসমাইল হোসেন জানান, মামুনুর রশিদ মামুনের অভিযোগের ভিত্তিতে সরেজমিনে গিয়ে পরিদর্শন করি। যেহেতু মামলা চলমান আইনশৃঙ্খলার যেনো অবনতি না ঘটে তাই মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উভয় পক্ষকে ঐ বিরোধপূর্ণ জমিতে না যাওয়ার নির্দেশ দেই।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট