1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাসিক পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ইদ উপহার ঈদে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তার নগদ অর্থ ও শাড়ি বিতরণ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্যদিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে- শামা ওবায়েদ বাংলাদেশ জামায়েত ইসলামী সালথা উপজেলা শাখার উদ্যোগে অটোভ্যান বিতরণ হরিপুরে রাইস ট্রান্সপ্লান্টার এর মাধ্যমে বোরো ধানের চারা রোপনের কার্যক্রম উদ্বোধন মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মধুখালী প্রেসক্লাবে সাংবাদিক পলাশের সংবাদ সম্মেলন ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিঠুন সরকার গ্রেফতার রাজশাহীর শীর্ষ সংবাদের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত রাজবাড়ীতে তরুণ উদ্যোক্তা জাসমার জৈব সার ও কৃষি মাঠ পরিদর্শনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক রাজবাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও ৪ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার-১

সারিয়াকান্দিতে রিংকুর নিজ উদ্যোগে মাস ব্যাপী সেহরি ও ইফতার বিতরণ

মো: ফরহাদ হোসেন, সারিয়াকান্দি, বগুড়া প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ২০৭ বার পড়া হয়েছে

 

মো: ফরহাদ হোসেন, সারিয়াকান্দি, বগুড়া প্রতিনিধি:

বগুড়ার সারিয়াকান্দি উপজেলা নারচী ইউনিয়ন নেউরগাছা তরফদার পাড়া মরহুম সোনা তরফদার এর বাড়িতে রমজান মাস উপলক্ষে সোহেল রানা রিংকুর নিজ উদ্যোগে গরীব ও অসহায় রোজাদারদের মাস ব্যাপী প্রতিদিন প্রায় ২০০ জনকে সেহরি ও ইফতার করানো হয়েছে।

২৮ মার্চ শুক্রবার ২৭ রমজান ইফতার পূর্বে সরেজমিনে গিয়ে এই দৃশ্য দেখা যায়। সেহরি ও ইফতার খেতে পেরে খুশি অসহায় ও গরীব রোজাদার ব্যক্তিরা। সকলে আয়োজন কারী ও পরিবার এবং কবরে যারা শায়িত আছেন সকলের জন্য দোয়া ও আত্মার মাগফিরাত কামনা করেন। সার্বিক সহযোগিতায় এগিয়ে আসেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা। সহযোগিতায় ছিলেন, আরিফুল হক অরেঞ্জ, খায়রুল ইসলাম, মিজানুর রহমান মিঠু, সুজন তরফদার, সজীব, বাবুল ডেকোরেটর, সালেবর, জুয়েল, বাপ্পি, স্বপন, রানা, হেলাল, আমজদ, শিলু সহ আরও অনেকে। উদ্যোক্তা সোহেল রানা রিংকু বলেন, আমি একজন প্রেস ব্যবসায়ী। ছোট বেলা থেকেই শহরে বড় হয়েছি, লেখা পড়া করেছি। গ্রামে অনেক অসহায় ও গরীব মানুষ রয়েছে। তাদের কথা সহজে কেউ মনে করতে চায় না। গত ঈদুল আজহার দিনে গরু কুরবানি দিয়ে গরীবদের মাঝে বিলিয়ে দেই। তখন অনেকে রমজান মাসে ভালো ভাবে সেহরি ও ইফতার করতে পারে না এই বিষয় নিয়ে আলোচনা করেন। তখন থেকেই আমার ভিতরে আগ্রহ বাড়ে। আমি প্রথম রমজান থেকে ২৭ শে রমজান পর্যন্ত প্রতিদিন প্রায় ২০০ রোজাদারের বাজেট রেখেছিলাম। সকলের কাছে তিনি দোয়া চান যেনো প্রতি বছর এই উদ্যোগ নিতে পারে। এবং সেই সাথে সমাজের বিত্তবানদের প্রতি গরীব অসহায়দের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট