1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিঠুন সরকার গ্রেফতার রাজশাহীর শীর্ষ সংবাদের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত রাজবাড়ীতে তরুণ উদ্যোক্তা জাসমার জৈব সার ও কৃষি মাঠ পরিদর্শনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক রাজবাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও ৪ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার-১ রাজবাড়ীর তরুণ কৃষি উদ্যোক্তা হুমায়ন এর কৃষি অধিদপ্তরের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ঠাকুরগাঁওয়ে হঠাৎ বৃষ্টিতে গম ভূট্টা ক্ষেতে ব্যাপক ক্ষয়ক্ষতি বিপাকে পড়েছে কৃষকেরা রাজবাড়ীর অটোরিকশা চালক ফারুক হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার রাজবাড়ীর গোয়ালন্দে ১৭ মাদ্রাসা ও এতিমখানায় পৌঁছাল দেওয়া হলো সৌদি আরবের খেজুর রানীশংকৈলে পুলিশের বিশেষ অভিযানে ২৮পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

সালথায় ঘরের সিঁধকেটে প্রতিবেশি ভাসুর কতৃক গৃহবধূ ধর্ষণের শিকার: ধর্ষক আটক

সালথা, ফরিদপুর প্রতিনিধিঃ
  • প্রকাশিত: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে

ফরিদপুরের সালথায় বসতঘরের সিঁধকেটে ঘরে ঢুকে প্রতিবেশি ভাসুর কতৃক ধর্ষণের শিকার হয়েছে এক গৃহবধূ। ধর্ষণের অভিযোগে ধর্ষক রিপন মোল্যা (৩৫) কে আটক করেছে পুলিশ।

বুধবার (৮ অক্টোবর) দুপুরে ওই ধর্ষককে আটক করে সালথা থানা পুলিশ।

আটককৃত রিপন মোল্যা উপজেলার সোনাপুর ইউনিয়নের রায়েরচর গ্রামের আক্তার মোল্যার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে ওই গৃহবধুর বসতঘরে সিঁধকেটে ঘরে ঢুকে ওই (২২) বছর বয়সী গৃহবধুকে ধর্ষন করে রিপন।
পরে বিষয়টি জানাজানি হলে সকালে এলাকার লোকজন রিপনকে তার বাড়িতে ঘিরে রেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রিপনকে আটক করে থানায় নিয়ে আসেন।

ওই গৃহবধুর স্বামী অভিযোগ করে বলেন, আমি ধানকাটা কামলা দিতে ৯দিন ধরে বাড়ির বাইরে ছিলাম। আমার স্ত্রী দুটি সন্তান নিয়ে ঘরে ঘুমিয়ে ছিলো৷ বখাটে রিপন আমার বসতঘরে সিঁধকেটে ঘরে ঢুকে আমার স্ত্রীকে জোরপূর্বক ধর্ষন করে। এবিষয়ে থানায় অভিযোগ দিবো।

সালথা থানার (তদন্ত ওসি) মোঃ মারুফ হাসান রাসেল বলেন, ঘরের সিঁধকেটে গৃহবধুকে ধর্ষনের ঘটনায় ধর্ষক রিপনকে আটক করা হয়েছে। এবিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট