1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
সর্বশেষ :
রাসিক পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ইদ উপহার ঈদে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তার নগদ অর্থ ও শাড়ি বিতরণ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্যদিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে- শামা ওবায়েদ বাংলাদেশ জামায়েত ইসলামী সালথা উপজেলা শাখার উদ্যোগে অটোভ্যান বিতরণ হরিপুরে রাইস ট্রান্সপ্লান্টার এর মাধ্যমে বোরো ধানের চারা রোপনের কার্যক্রম উদ্বোধন মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মধুখালী প্রেসক্লাবে সাংবাদিক পলাশের সংবাদ সম্মেলন ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিঠুন সরকার গ্রেফতার রাজশাহীর শীর্ষ সংবাদের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত রাজবাড়ীতে তরুণ উদ্যোক্তা জাসমার জৈব সার ও কৃষি মাঠ পরিদর্শনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক রাজবাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও ৪ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার-১

সালথায় চেকপোষ্ট বসিয়ে সেনাবাহিনী ও পুলিশের যৌথ তল্লাশি অভিযান

সালথা, ফরিদপুর প্রতিনিধিঃ
  • প্রকাশিত: শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ১১৩ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরের সালথা উপজেলায় চেকপোস্ট বসিয়ে সেনাবাহিনী ও পুলিশের যৌথ তল্লাশি অভিযান পরিচালিত হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে গট্টি ইউনিয়নের আগুলদিয়া মোড় ও সোনাপুর বাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে মোটরসাইকেল, প্রাইভেটকার, কাভার্ডভ্যান ও যাত্রীবাহী বাস থামিয়ে কাগজপত্র যাচাই-বাছাই এবং যাত্রীদের ব্যাগ তল্লাশি করা হয়।
সালথা প্রেসক্লাবের সভাপতি মো. নুরুল ইসলাম নাহিদ বলেন, সালথা একটি সংঘর্ষপ্রবণ এলাকা। নির্বাচন সামনে রেখে সহিংসতা বাড়ার আশঙ্কা ছিল। সেনাবাহিনী মাঠে নামায় মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং নিরাপত্তার অনুভূতি জাগেছে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খাঁন বলেন, অপরাধ নিয়ন্ত্রণ ও জনশৃঙ্খলা বজায় রাখতে আমরা সেনাবাহিনীর সঙ্গে সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করছি। একই সঙ্গে জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে মানুষের মধ্যে ভীতি কমানো হচ্ছে।

সালথা ক্যাম্প কমান্ডার মেজর মুহাম্মদ সাফায়েত মাহমুদ বলেন, সালথা উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষা এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। চেকপোস্ট ও যৌথ অভিযানের মাধ্যমে অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার, সন্ত্রাসী ও ফেরারি আসামি গ্রেপ্তার করা হবে। নির্বাচনে বাধা প্রদানের চেষ্টা বা বিশৃঙ্খলা সৃষ্টিকারীকে কঠোরভাবে দমন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট