1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাসিক পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ইদ উপহার ঈদে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তার নগদ অর্থ ও শাড়ি বিতরণ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্যদিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে- শামা ওবায়েদ বাংলাদেশ জামায়েত ইসলামী সালথা উপজেলা শাখার উদ্যোগে অটোভ্যান বিতরণ হরিপুরে রাইস ট্রান্সপ্লান্টার এর মাধ্যমে বোরো ধানের চারা রোপনের কার্যক্রম উদ্বোধন মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মধুখালী প্রেসক্লাবে সাংবাদিক পলাশের সংবাদ সম্মেলন ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিঠুন সরকার গ্রেফতার রাজশাহীর শীর্ষ সংবাদের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত রাজবাড়ীতে তরুণ উদ্যোক্তা জাসমার জৈব সার ও কৃষি মাঠ পরিদর্শনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক রাজবাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও ৪ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার-১

সালথায় বটগাছ প্রতীকের গণসংযোগ ও লিফলেট বিতরণ

সালথা, ফরিদপুর প্রতিনিধিঃ
  • প্রকাশিত: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৭৪ বার পড়া হয়েছে

ফরিদপুর -২ (সালথা-নগরকান্দা) সংসদীয় আসনের সালথায় বটগাছ প্রতীকের জন্য ভোট চেয়ে সর্বসাধারণের মাঝে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন বাংলাদেশ খেলাফত আন্দোলন এর কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাডভোকেট মো. জয়নুল আবেদীন বকুল মিয়া।

শনিবার (৩০আগস্ট) দিনব্যাপী স্থানীয় নেতাকর্মীদের নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় এই লিফলেট বিতরণ করেন তিনি।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা বাংলাদেশ খেলাফত আন্দোলনের সভাপতি হাফেজ মাওলানা মিজানুর রহমান। আরও উপস্থিত ছিলেন, মাওলানা আনিছুর রহমান, মাওলানা মুফতি ইব্রাহিম, হাফেজ মাওলানা জুবায়ের হাসান, মাওলানা এনায়েত হোসেন, নুরুল আবেদীন মুফতি আবুল হাসান, ফজলুল হক, মৌলবি আকুব্বর মিদ্দিন প্রমুখ।

গণসংযোগকালে তিনি বলেন, আমি এ্যাডভোকেট মো. জয়নুল আবেদীন বকুল মিয়া আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ খেলাফত আন্দোলন এর মনোনীত প্রার্থী হিসেবে অংশগ্রহণ করিব ইনশাল্লাহ্। ধর্মীয় ও আধুনিক শিক্ষায় সর্বোচ্চ ডিগ্রী অর্জন শেষে দীর্ঘদিন যাবৎ রাজনৈতিক কর্মকান্ডে ও একজন আইনজীবী হিসেবে নানা সামাজিক কর্মকান্ডে আমি আপনাদের পাশে রয়েছি। মাটি ও মানুষের প্রতি ভালোবাসার দায়বদ্ধতা থেকেই এবারের নির্বাচনে আমার অংশ নেয়া। হযরত হাফেজ্বী হুজুর (রহ.) এর প্রতিষ্ঠিত বাংলাদেশ আন্দোলন ও তার বটগাছ মার্কা এদেশের গণ মানুষের আশা-আকাঙ্ক্ষা ও ও ভালবাসার প্রতীক। তাই এলাকার উন্নয়ন ও ইনসাফ ভিত্তিক সমাজ গড়ার উদ্দেশ্যে আমি বটগাছ মার্কায় আপনাদের ভাই ও দোয়া চাই। বটগাছ যেভাবে তার বিশাল ছায়া ও মমতা দিয়ে সকলকেই আপন করে, তেমনিভাবে আমি দল-মত, জাত-ধর্ম-বর্ণ ভেদাভেদ ভুলে সকলকেই আপন কের সকলের ইহ-পারলৌকিক কল্যানে নিজেকে বিলিয়ে দিতে চাই। জয় হোক সত্য ও সুন্দরের।

তিনি আরও বলেন, আমি যদি আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত হতে পারি তাহলে সালথা ও নগরকান্দায় বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান করব। যুবকদের জন্য বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালা গড়ে তুলব। এছাড়াও জনসাধারণের জন্য বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট