1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
সর্বশেষ :
দেবগ্রাম ইউনিয়নে শতাধিক অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ রাজশাহীতে সাইফ রহমানের উদ্যোগে নিউমার্কেটে সাশ্রয়ী বাজার, স্বস্তি সাধারণ মানুষের রাসিক পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ইদ উপহার ঈদে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তার নগদ অর্থ ও শাড়ি বিতরণ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্যদিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে- শামা ওবায়েদ বাংলাদেশ জামায়েত ইসলামী সালথা উপজেলা শাখার উদ্যোগে অটোভ্যান বিতরণ হরিপুরে রাইস ট্রান্সপ্লান্টার এর মাধ্যমে বোরো ধানের চারা রোপনের কার্যক্রম উদ্বোধন মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মধুখালী প্রেসক্লাবে সাংবাদিক পলাশের সংবাদ সম্মেলন ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিঠুন সরকার গ্রেফতার রাজশাহীর শীর্ষ সংবাদের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত

সালথায় বিভাগদী শহীদস্মৃতি মহাবিদ্যালয় এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

সালথা, ফরিদপুর প্রতিনিধিঃ
  • প্রকাশিত: সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে

 

ফরিদপুরের সালথা উপজেলাধীন বিভাগদী শহীদস্মৃতি মহাবিদ্যালয়ে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ জুন) বেলা ১১ টায় কলেজ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিভাগদী শহীদস্মৃতি মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. তারিকুল ইসলাম বলেন, আজকে অনেক ভারাক্রান্ত হৃদয়ে তোমাদের বিদায় দিচ্ছি। কিন্তু তোমাদের ভবিষ্যত রঙিন করতে এ কষ্ট আমাদের মেনে নিতেই হবে। তোমরা লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হয়ে আমাদের এই কলেজের সুনাম অর্জন করবে। বাংলাদেশের মুখ বিশ্বের সামনে আলোকিত করবে বলে আমি আশা রাখি।

তারিকুল ইসলাম পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা আমার এক একটি সন্তানের মত। তাই চোখ-কান খোলা রেখে তোমরা পরীক্ষায় অংশ নিবে। এসময় পরীক্ষার্থীদের নানা রকম দিক-নির্দেশনা ও সুপরামর্শ প্রদান করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বিভাগদী শহীদস্মৃতি মহাবিদ্যালয়ের দাতা সদস্য আবু রাহাত খান সিরাজ, ইংরেজি মো. মারুফ হোসাইন, প্রভাষক সাবেরা সুলতানা মেহেদী হাসান, বিভাগদী রিজিয়া রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ইকরামুল হক মোল্লা প্রমুখ।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের সংবর্ধনা ও তাদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। পরে শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট