1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
রাসিক পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ইদ উপহার ঈদে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তার নগদ অর্থ ও শাড়ি বিতরণ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্যদিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে- শামা ওবায়েদ বাংলাদেশ জামায়েত ইসলামী সালথা উপজেলা শাখার উদ্যোগে অটোভ্যান বিতরণ হরিপুরে রাইস ট্রান্সপ্লান্টার এর মাধ্যমে বোরো ধানের চারা রোপনের কার্যক্রম উদ্বোধন মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মধুখালী প্রেসক্লাবে সাংবাদিক পলাশের সংবাদ সম্মেলন ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিঠুন সরকার গ্রেফতার রাজশাহীর শীর্ষ সংবাদের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত রাজবাড়ীতে তরুণ উদ্যোক্তা জাসমার জৈব সার ও কৃষি মাঠ পরিদর্শনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক রাজবাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও ৪ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার-১

সালথায় সেনাবাহিনীর নিয়মিত টহলে ভোটারদের মধ্যে আস্থা বাড়ছে

সালথা, ফরিদপুর প্রতিনিধিঃ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

 

ফরিদপুরের সালথায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রচার-প্রচারণা শুরু হওয়ার পর থেকে সেনাবাহিনীর নিয়মিত টহলে ভোটারদের মধ্যে আস্থা বাড়ছে। নির্বাচনী এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ভোটারদের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনতে মাঠপর্যায়ে সক্রিয় রয়েছে তারা।

সালথা উপজেলার ভোটাররা জানান, নির্বাচন সামনে রেখে সংঘর্ষপ্রবণ এলাকা সালথায় ভোটকেন্দ্রকেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থায় সেনাবাহিনীর উপস্থিতি জনমনে এক ধরনের আস্থার পরিবেশ তৈরি করেছেন। সেনাবাহিনী মাঠের নামার পর মানুষ এখন তাদের মতামত প্রকাশ করার সুযোগ পেয়েছে। আর ভোটকেন্দ্রের আশপাশে সেনাসদস্যদের উপস্থিতি বিশেষ করে নারী ও প্রবীণ ভোটারদের মধ্যে নিরাপত্তাবোধ বাড়িয়েছে।

সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা গেছে, কয়েকদিন ধরে সালথা উপজেলার ৮টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় টহল দিচ্ছে সেনাবাহিনী। গুরুত্বপূর্ণ ও ঝুকিপূর্ণ এলাকায় চেকপোস্ট বসিয়ে মোটরসাইকেল, প্রাইভেটকার, কাভার্ডভ্যান ও যাত্রীবাহী বিভিন্ন যানবাহন থামিয়ে যানবাহন সহ যাত্রীদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করছেন। এছাড়াও মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

সালথা আর্মি ক্যাম্পের সেনা কর্মকর্তারা বলেন, ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে, সেই লক্ষে সেনাবাহিনী সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে। জনগনের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। বিশেষ করে নির্বাচনের দিন ভোটকেন্দ্রে কাউকে আধিপত্য বিস্তার করা ও নির্বাচনকালীন সময়ে সহিংসতায় জড়ালে কঠোর হস্তে দমন করা হবে। নির্বাচনী প্রচারণাকালে সংঘর্ষপ্রবণ ও সংবেদনশীল এলাকাগুলো চিহ্নিত করে সেখানে টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

স্থানীয় সচেতন মহল জানান, নির্বাচনের সময় সেনাবাহিনীর কঠোর অবস্থান, নিরপেক্ষতা এবং দ্রুত প্রতিক্রিয়া সক্ষমতা নির্বাচনী পরিবেশে উত্তেজনা নিরসন এবং রাজনৈতিক দলগুলোর সংযত আচরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নির্বাচনী প্রক্রিয়া শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক রাখতে সেনাবাহিনীর দায়িত্বশীল ভূমিকা চলমান থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট