1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
সর্বশেষ :
রাসিক পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ইদ উপহার ঈদে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তার নগদ অর্থ ও শাড়ি বিতরণ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্যদিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে- শামা ওবায়েদ বাংলাদেশ জামায়েত ইসলামী সালথা উপজেলা শাখার উদ্যোগে অটোভ্যান বিতরণ হরিপুরে রাইস ট্রান্সপ্লান্টার এর মাধ্যমে বোরো ধানের চারা রোপনের কার্যক্রম উদ্বোধন মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মধুখালী প্রেসক্লাবে সাংবাদিক পলাশের সংবাদ সম্মেলন ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিঠুন সরকার গ্রেফতার রাজশাহীর শীর্ষ সংবাদের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত রাজবাড়ীতে তরুণ উদ্যোক্তা জাসমার জৈব সার ও কৃষি মাঠ পরিদর্শনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক রাজবাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও ৪ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার-১

সালথার গট্টি ইউনিয়নে ৬নং ওয়ার্ডে বিএনপির নির্বাচনী প্রচারণা ও আলোচনা সভা অনুষ্ঠিত

সালথা, ফরিদপুর প্রতিনিধিঃ
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে

 

ফরিদপুরের সালথার গট্টি ইউনিয়নের ৬নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত নির্বাচনী প্রচারণা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেল ৫ টায় জয়ঝাপ কমিউনিটি ক্লিনিকের পাশে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

সাবেক প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুছ খানের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদের সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর -২ আসনের সাংসদ সদস্য পদপ্রার্থী শামা ওবায়েদ রিংকু।

প্রধান অতিথির বক্তব্যে শামা ওবায়েদ বলেন, ধানের শীষ এই দেশের গণমানুষের ভাগ্য উন্নয়নের প্রতীক। গত ১৭ বছর আমাদের ভোটাররা ভোট দিতে পারে নাই। এবার তারা উৎসব মূখরভাবে ভোট দিতে পারবে।

তিনি এসময় আরো বলেন, আমরা সমাজের শান্তি চাই। সবাই মিলে মিশে থাকবেন, ঐক্যবদ্ধ থাকবেন। কোন ধরণের মারামারী ও সংঘর্ষে কেউ জড়াবেন না। আমি আপনাদের পাশে আছি এবং থাকবো।

এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সহসভাপতি এ্যাড. গোলজার হোসেন মৃধা, সালথার বর্ষিয়ান রাজনীতিবিদ ও গট্টি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইমামুল হোসেন তারা মিয়া, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান, গট্টি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খন্দকার রেজাউর রহমান চয়ন মিয়া, গট্টি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম, বিএনপি নেতা বিল্লাল মাতুব্বর, নুরু মাতুব্বর, ইব্রাহিম মোল্যা, সায়েম মিয়া টিটন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইমরান নাজির, সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদ, আব্বাছ মাতুব্বর, তুহিন, ওয়াসিম মোল্যা সহ বিএনপি ও তার সহযোগি সংগঠনের নেতাকর্মী বৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট