1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাসিক পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ইদ উপহার ঈদে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তার নগদ অর্থ ও শাড়ি বিতরণ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্যদিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে- শামা ওবায়েদ বাংলাদেশ জামায়েত ইসলামী সালথা উপজেলা শাখার উদ্যোগে অটোভ্যান বিতরণ হরিপুরে রাইস ট্রান্সপ্লান্টার এর মাধ্যমে বোরো ধানের চারা রোপনের কার্যক্রম উদ্বোধন মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মধুখালী প্রেসক্লাবে সাংবাদিক পলাশের সংবাদ সম্মেলন ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিঠুন সরকার গ্রেফতার রাজশাহীর শীর্ষ সংবাদের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত রাজবাড়ীতে তরুণ উদ্যোক্তা জাসমার জৈব সার ও কৃষি মাঠ পরিদর্শনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক রাজবাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও ৪ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার-১

সিরাজগঞ্জে আপ বাংলাদেশের নির্বাচনী প্রচারণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাসুদ রানা বাচ্চু, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
  • প্রকাশিত: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৬৫ বার পড়া হয়েছে

মাসুদ রানা বাচ্চু সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

তরুণ নেতৃত্বের হাত ধরে নতুন রাজনৈতিক ধারা গড়ে তোলার প্রত্যয়ে সিরাজগঞ্জে নির্বাচনী প্রচারণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত করেছে “আপ বাংলাদেশ”। জুলাই গণঅভ্যুত্থানের পর দেশে উদীয়মান এই নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মটি তরুণদের সম্পৃক্ত করেই রাজনৈতিক সংস্কারে নেতৃত্ব দিতে চায়। সিরাজগঞ্জ জেলায় সংগঠনটির নেতৃত্বে রয়েছেন জেলা আহ্বায়ক মো. আব্দুস সবুর তালুকদার।

যেহেতু দলটি এখনো নিবন্ধন পায়নি, তাই সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও আংশিক সদর)আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ব্যস্ত সময় পার করছেন আব্দুস সবুর তালুকদার। মাঠে- ঘাটে , পাড়া-মহল্লায় তরুণদের নিয়ে প্রচারণা চালিয়ে তিনি নতুন ধরনের রাজনৈতিক অংশগ্রহণের বার্তা দিচ্ছেন।

প্রচারণাকালে আব্দুস সবুর তালুকদার বলেন,
“তরুণ্যের শক্তিই নতুন বাংলাদেশের ভিত্তি। আমরা চাই রাজনীতিতে থাকবে সেবা, সততা ও দায়িত্ববোধ। তরুণরা রাজনীতি বদলে দিতে সক্ষম- আপ বাংলাদেশ সেই লক্ষ্যেই কাজ করছে।

তিনি জানান, সংগঠনটি সারাদেশে সাংগঠনিক বিস্তারের পাশাপাশি তরুণ ভোটারদের সচেতন করতে নানামুখী কর্মসূচি হাতে নিয়েছে। এর মধ্যে রয়েছে—যুব উন্নয়ন প্রশিক্ষণ,শিক্ষা ও কর্মসংস্থানমুখী উদ্যোগ,
ডিজিটাল রাজনীতি বিষয়ক প্রশিক্ষণ,স্থানীয় পর্যায়ে সামাজিক আন্দোলন ও সচেতনতা কার্যক্রম।

সিরাজগঞ্জ সদর, কাজিপুর, রায়গঞ্জ, তাড়াশ ও উল্লাপাড়ায় ইতোমধ্যে আপ বাংলাদেশের কার্যক্রম দৃষ্টিগোচর হয়েছে। তরুণদের অংশগ্রহণে বিভিন্ন আলোচনা সভা, মতবিনিময় ও সচেতনতা কর্মসূচি প্রতিদিনই বাড়ছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা এমন রাজনৈতিক উদ্যোগ ভবিষ্যৎ রাজনীতিতে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা তৈরি করছে। বিশেষ করে প্রচলিত দলগুলোর বাইরে একটি নতুন শক্তি হিসেবে তরুণদের সম্পৃক্ত করা রাজনৈতিক ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করতে পারে।
অনুষ্ঠানের শেষে আহ্বায়ক আব্দুস সবুর তালুকদার বলেন,আমরা বিভাজন নয়, চাই ঐক্যের রাজনীতি। আমাদের লক্ষ্য— সুশাসিত, প্রগতিশীল ও উন্নত বাংলাদেশ গড়া, যেখানে প্রতিটি তরুণের দক্ষতা ও সততাই হবে দেশের শক্তি।
দোয়া মাহফিল ও নির্বাচনী প্রচারণায় উপস্থিত ছিলেন,
সিরাজগঞ্জ জেলা সমন্বয়ক ও যুগ্ম সদস্য সচিব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মো.আমানুল্লা আসিফ রিম,
যুগ্ম,সদস্য সচিব আপ বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা শাখার আসিফ হামজা তালুকদার, সদস্য আপ বাংলাদেশ,সিরাজগঞ্জ জেলা শাখা ইমরান হাসান,
সদস্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জ জেলা শাখা মো,সুমন হোসেন,সদস্য আপ বাংলাদেশ, সিরাজগঞ্জ জেলা মো, আতাউর রহমান সহ প্রমুখ।

তরুণ নেতৃত্বের এমন অগ্রযাত্রায় সিরাজগঞ্জের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে বলে মনে করছেন যুবসমাজ ও সাধারণ মানুষ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট