1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
সর্বশেষ :
রাসিক পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ইদ উপহার ঈদে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তার নগদ অর্থ ও শাড়ি বিতরণ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্যদিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে- শামা ওবায়েদ বাংলাদেশ জামায়েত ইসলামী সালথা উপজেলা শাখার উদ্যোগে অটোভ্যান বিতরণ হরিপুরে রাইস ট্রান্সপ্লান্টার এর মাধ্যমে বোরো ধানের চারা রোপনের কার্যক্রম উদ্বোধন মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মধুখালী প্রেসক্লাবে সাংবাদিক পলাশের সংবাদ সম্মেলন ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিঠুন সরকার গ্রেফতার রাজশাহীর শীর্ষ সংবাদের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত রাজবাড়ীতে তরুণ উদ্যোক্তা জাসমার জৈব সার ও কৃষি মাঠ পরিদর্শনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক রাজবাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও ৪ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার-১

হরিপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে নিহত ১ আহত ১৪

মোঃ সিরাজুল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
  • প্রকাশিত: বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ২৫০ বার পড়া হয়েছে

হরিপুর উপজেলায় বিগত ৫০ বছর ধরে কারীগাঁও মৌজায় আদিবাসী সম্প্রদায় ও স্থানীয় বাঙালি সম্প্রদায়ের মধ্যে ৩৯ বিঘা জায়গা-জমি নিয়ে বিরোধ চলছিল।

এরই জেরে ধরে ২৭ নভেম্বর (বুধবার) দুপুর ১২ ঘটিকায় কারীগাঁও মৌজায়, ৪ নং ডাঙ্গীপাড়া ইউনিয়নের শিহিপুর ও দামোল গ্রামের আদিবাসী সম্প্রদায়ের লোকজন সমবেত হয়ে দাবি কৃত জমিতে ঘর নির্মাণ করছিল।

অপরপক্ষ হরিপুর উপজেলার ৫ নং হরিপুর ইউনিয়ন এর কারীগাঁও মৌজায় স্থানীয় বাঙালী সম্প্রদায়ের ভূমিহীন লোকজন বাঁধা দেওয়ার চেষ্টা করে, এতে উভয় পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে আদিবাসী সম্প্রদায়ের কানদন সরেন, পিতা রেন্টু সরেন গ্রাম শিহিপুর ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

এছাড়াও উভয় পক্ষের ১৪ জন আহত হয়। আহতরা স্থানীয় বাঙালি সম্প্রদায়ের মধ্যে  পবিরুল ইসলাম, নুর ইসলাম, জাহেদুল ইসলাম, মো,আসিক, জাহাঙ্গীর আলম, রহমান, মো শফি, ঠিকানা কারীগাঁও হরিপুর।

আদিবাসী সাঁওতাল সম্প্রদায়ের মধ্যে আহত হন- সুসিলা সরেন,শনিরাম হাসদা।
জমির সংক্ষিপ্ত বিবরণ, সি এস রেকর্ডীয় মালিক ছিলেন,১) বিনোদন মুরমু ২) মসু হাসদা, খতিয়ান নং ১১৫ ও ১১৭ দাগ নং,-১১৬,১১৮,১১৪,১১৯,১২২,১২১, জমির পরিমাণ ৩৯ বিঘা,
এস এ খতিয়ানে রেকর্ডীয় মালিকের নামে উল্লেখ রয়েছে, অনিল কুমার কন্ডু ও সুনীল কুমার কন্ডু পিতা,সুশীল কুমার পাবনা চাটমোহর উপজেলা, জেলা-পাবনা,
উল্লেখিত জমির মালিকানা দাবী করেন বুধু হাসদা, ,সুলীল হাসদা, পিতা,ধনি হাসদা, গ্রাম, দামোল উপজেলা হরিপুর ঠাকুরগাঁও,
ঘটনা সুত্রে জানা যায়, এস এ খতিয়ান মালিকানা ব্যাক্তি দীর্ঘদিন অনুপস্থিতি কারণে বাংলাদেশ সরকার অর্পিত সম্পত্তির তালিকায় অন্তর্ভুক্ত করলে। আদিবাসী সম্প্রদায়ের মধ্যে বুধু হাসদা বাংলাদেশ সরকারের বাহাদুরের বিরুদ্ধে আদালতে মালিকানা দাবি করে মামলা রুজু করে। দীর্ঘদিন মামলা চালিয়ে মামলার রায় পান, অপরদিকে সরকার বাহাদুর মামলা হাইকোর্ট আপিল করেন। এর মধ্যে সরকার বাহাদুরের সাথে যোগাযোগ করে স্থানীয় ভূমিহীন লোকজন ৪০ বছর ধরে জমি চাষাবাদ করে।
হরিপুর থানা ডিউটি অফিসারের নিকট জানতে চাইলে তিনি  জানান, ঘটনা সম্পর্কে ট্রিপল নাইনে খবর পেয়ে লোক পাঠানো হয়েছে, এখনো লিখিতভাবে কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট