1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
সর্বশেষ :
রাসিক পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ইদ উপহার ঈদে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তার নগদ অর্থ ও শাড়ি বিতরণ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্যদিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে- শামা ওবায়েদ বাংলাদেশ জামায়েত ইসলামী সালথা উপজেলা শাখার উদ্যোগে অটোভ্যান বিতরণ হরিপুরে রাইস ট্রান্সপ্লান্টার এর মাধ্যমে বোরো ধানের চারা রোপনের কার্যক্রম উদ্বোধন মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মধুখালী প্রেসক্লাবে সাংবাদিক পলাশের সংবাদ সম্মেলন ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিঠুন সরকার গ্রেফতার রাজশাহীর শীর্ষ সংবাদের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত রাজবাড়ীতে তরুণ উদ্যোক্তা জাসমার জৈব সার ও কৃষি মাঠ পরিদর্শনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক রাজবাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও ৪ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার-১

১ মাসের মধ্যে ২ হাজার শিক্ষার্থীর আবাসন নিশ্চিতের দাবি ববি ছাত্রদলের

আশিকুর রহমান, ববি প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ২৪৭ বার পড়া হয়েছে

 

ববি প্রতিনিধি

আগামী ১ মাসের মধ্যে কমপক্ষে ২ হাজার শিক্ষার্থীর আবাসন ব্যবস্থা নিশ্চিত করার দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে আবেদন পত্র দিয়েছে ববি শাখা ছাত্রদল। আবাসন নিশ্চিতের প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ে দ্রুত ভবন নির্মানের কাজ শুরু করতে অথবা বিশ্ববিদ্যালয় সংলগ্ন কোনো ভবন ভাড়া নেওয়ার কথা তুলে ধরেন। আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সাধারণ শিক্ষার্থীদের সুবিধার্থে এই দাবি তুলে ধরেন ছাত্রদল কর্মীরা।

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্টার ১৩ বছরেও শিক্ষার্থীদের জন্যে যথেষ্ট আবাসিক নিশ্চিত করতে পারেন নি। আবাসিক সংকটের কারনে অধিকাংশ শিক্ষার্থীকেই বাইরে মেসে থাকতে হয় যা আর্থিকভাবে ব্যয়বহুল এবং নিরাপত্তা দিকেও ঝুকিপূর্ণ। বাইরে থাকার কারনে প্রতিদিন বিশ্ববিদ্যালয়ে যাতায়াতের জন্যে শিক্ষার্থীদের অতিরিক্ত সময় নষ্ট হয় যা পড়ালেখার প্রতি বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং পড়ালেখার প্রতি মনযোগ ধরে রাখার দাবি ছাত্রদলের।

এ বিষয়ে ববির সাবেক ছাত্রী-বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক জান্নাতুল নওরিন উর্মি বলেন, গত ১৫ বছরে ফ্যাসিস্টের আমলে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। প্রতি বছর শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও বাড়ছে না আসনসংখ্যা। ফলে সৃষ্টি হয়েছে গণরুম ও গেস্টরুম কালচার। বিশেষত প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের গণরুমে কিংবা অবৈধ সীটে রেখে ক্ষমতাসীন ছাত্রসংগঠন নিষিদ্ধ ছাত্রলীগ ইতিপূর্বে তাদের রাজনৈতিক কাজে ব্যবহার করছে। এমনকি ছাত্রলীগের হল দখল ও শিক্ষার্থী নির্যাতনের ইতিহাস আছে। ভবিষ্যতে যেন কোন রাজনৈতিক সংগঠন শিক্ষার্থীদের এভাবে ব্যবহার না করতে পারে সে লক্ষ্যে এহেন পরিস্থিতিতে দ্রুত হল সংখ্যা বৃদ্ধি প্রয়োজন। যতদিন নতুন হল উদ্ভোদন না হয় ক্যাম্পাস সংলগ্ন এলাকায় বহুতল ভবন ভাড়া নিয়ে আবাসন সমস্যা অস্থায়ী ভাবে সমাধান করা উচিৎ।

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সদস্য আরিফ হোসেইন শান্ত বলেন, ৪ টি হল থাকিলেও প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীরা হলে আসন পায় দ্বিতীয় বা তৃতীয় বর্ষে। আসন পাওয়ার পূর্ব পর্যন্ত বাহিরে থাকিতে হয়। শিক্ষার্থীদের এহেন ভোগান্তি থেকে অতিদ্রুত স্থায়ী সমাধান চাই।

জুলাই আন্দোলনের সংগঠক ও বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল কর্মী, বাংলা বিভাগের শিক্ষার্থী রিফাত মাহমুদ বলেন, উচ্চশিক্ষার মান বাড়াই তে হলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলির আবাসন সংকট নিরসনের বিকল্প নাই। বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সরকারকে সঠিক পরিকল্পনা করিয়া সেই পথে হাঁটিতে হইবে। আমরা শিক্ষার্থীদের বৈধভাবে আবাসন ও সুস্থ পরিবেশে পড়াশোনা অধিকার, অতিদ্রুত ব্যবস্থা গ্রহনে বিশ্ববিদ্যালয় প্রশাসন কে অনুরোধ করা করছি।

এ বিষয়ে ছাত্রদলের কর্মীরা ববি প্রক্টর ড. রাহান হোসাইন ফয়সালকে ফোন দিলেও তাকে পাওয়া যায় নি। প্রক্টরের অনুপস্থিতিতে ছাত্রদল কতৃক দাবিটি গ্রহন করেন সেকশন অফিসার মনোজ বৈরাগী।
এ সময় উপস্থিত ছিলেন
আজমাইন সাকিব (২০-২১, সাংবাদিকতা বিভাগ ), মাহমুদ ইমরান(২০-২১, ইংরেজি বিভাগ ), মো: আব্দুল্লাহ নূর কাফি (২০-২১, আইন বিভাগ ), মো: রিফাত মাহমুদ (২১-২২, বাংলা ), মো: সাজ্জাদ হোসেন ( ২১-২২, বাংলা ), মো: মিরাজ (২১-২২, বাংলা ), মো: সাকিব মিয়া (২১-২২, জিওলজি এ্যান্ড মাইনিং)।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট