1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে পাঁচদোনায় ছাত্র-যুবসমাজের জোরালো অবস্থান সাংবাদিক তন্ময় দেবনাথের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ,জাতীয় সাংবাদিক সংস্থার সালথায় রাস্তার অভাবে চরম সংকটে সোনাডাঙী গ্রামবাসী: দ্রুত রাস্তা করে দেওয়ার আশ্বাস দিলেন উপজেলা প্রশাসন হরিপুরে জিংক ধান ব্রি -১০২ শীর্ষক কৃষকের মাঠ দিবস অনুষ্ঠিত সন্ত্রাস,মাদক ও অপরাধ দমনে বোয়ালিয়া থানার চমকপ্রদ সাফল্য রানীশংকৈলে সড়ক দুর্ঘটনায় ট্রাক চাপায় স্কুল ছাত্রীর মৃত্যু নিভৃতে মোর হৃদয়ে এক কোণে – কবিতা হরিপুর সীমান্তে ১১জনকে পুশইনের চেষ্টা বিজিবির বাধা মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ইউ.এন.ও এসিল্যান্ডের আলোচনা সভা সালথায় জনবল সংকটে চার পরিদর্শিকায় চলছে উপজেলার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণের ৯ কেন্দ্র

বালিয়াডাংগীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

বালিয়াডাঙ্গী,ঠাকুরগাঁও (প্রতিনিধি)
  • প্রকাশিত: সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ৩৬৫ বার পড়া হয়েছে

 

বালিয়াডাঙ্গী, ঠাকুরগাঁও (প্রতিনিধি)

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় চলতি অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনার আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৮নভেম্বর) সকাল ১০টায় বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে কৃষি অফিস প্রশিক্ষণ মাঠে কৃষকদের মাঝে ফসল বৃদ্ধির লক্ষ্যে বীজ-সার বিতরণের উদ্বোধন করা হয়।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো:সাজ্জাদ হোসেন
সোহেল সভাপতিত্বে কৃষি সম্প্রসারণ অফিসার মো:
গুলজার রহমান সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার পলাশ কুমার দেবনাথ।
বিশেষ অতিথি হিসাবে ছিলেন
বালিয়াডাঙ্গী উপজেলা নবাগত অফিসার ইনচার্জ মোঃ শওকত আলী সরকার

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এক বিঘা জমিতে ফসল উৎপাদন বৃদ্ধির জন্য কৃষক পর্যায়ে গম ২০ কেজি, ভূট্টা ২ কেজি, সরিষা ১ কেজি, চিনাবাদাম ১০ কেজি, পেঁয়াজ ১ কেজি, রাসায়নিক সার ১০ কেজি এমওপি, ১০ কেজি ডিএপি সার করে বিনামূল্যে দেওয়া হচ্ছে।

চলতি মৌসুমে ১১৫৫০ জন কৃষকের মাঝে এ কার্যক্রম সম্পন্ন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট