1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:১১ অপরাহ্ন
সর্বশেষ :
রাসিক পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ইদ উপহার ঈদে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তার নগদ অর্থ ও শাড়ি বিতরণ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্যদিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে- শামা ওবায়েদ বাংলাদেশ জামায়েত ইসলামী সালথা উপজেলা শাখার উদ্যোগে অটোভ্যান বিতরণ হরিপুরে রাইস ট্রান্সপ্লান্টার এর মাধ্যমে বোরো ধানের চারা রোপনের কার্যক্রম উদ্বোধন মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মধুখালী প্রেসক্লাবে সাংবাদিক পলাশের সংবাদ সম্মেলন ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিঠুন সরকার গ্রেফতার রাজশাহীর শীর্ষ সংবাদের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত রাজবাড়ীতে তরুণ উদ্যোক্তা জাসমার জৈব সার ও কৃষি মাঠ পরিদর্শনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক রাজবাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও ৪ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার-১

যোগদান করেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ

জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ২৭৩ বার পড়া হয়েছে

 

জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ীঃ

রাজবাড়ী জেলার নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ সুলতানা আক্তার বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ সদর উপজেলার খানখানাপুর নতুন বাজার এলাকার আব্দুল গণির পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন।

সকাল ১১টার দিকে খানখানাপুরে শহীদ পরিবারের বাসভবনে গিয়ে পরিবারের সদস্যদের সাথে সময় কাটান এবং তাদের খোঁজখবর নেন। এ সময় তিনি শহীদ পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। এবং তাদের হাতে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ও ফল উপহার হিসেবে তুলে দেন।

জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তার বলেন, “শহীদ আব্দুল গণি শুধু একটি পরিবারের নয়, গোটা জাতির গর্ব। তার আত্মত্যাগ আমাদের প্রেরণার উৎস। প্রশাসনের পক্ষ থেকে শহীদ পরিবারের প্রতি সবসময় সহযোগিতা অব্যাহত থাকবে।”

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকাবাসী।

শহীদ পরিবারের সদস্যরা জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের প্রতি প্রশাসনের সহযোগিতার আশ্বাস পেয়ে আবেগাপ্লুত হন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট