1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. : lf_ptDGZ3U7kkvl :
  3. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সালথায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হরিপুরে ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুর জেলায় শ্রেষ্ঠ এএসআই (নিঃ) নির্বাচিত মোঃ মুকুল মোল্যা গোয়ালঘরে বসবাস করা সোহেল-ঝর্ণার জন্য নিজস্ব ঘরের উদ্বোধন করলেন ইউএনও দবির উদ্দিন  হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত সালথায় বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভা অনুষ্ঠিত  পদ্মা ব্যারাজে বদলে যাবে ২৪ জেলার ভাগ্য: স্থান পরিদর্শনে মন্ত্রী এ্যানি সালথায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৫ বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর রোগমুক্তি কামনায় ছোনগাছায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

রাজবাড়ীর গোয়ালন্দে নারী ও শিশু সুরক্ষা নিয়ে সচেতনতামূলক কর্মশালা

জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ১৮৪ বার পড়া হয়েছে

 

জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী:

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় ‘শিশুদের যৌন শোষণ ও নিপীড়নের চক্র ভেঙে দেওয়া’ প্রকল্পের অধীনে নারী ও শিশু সুরক্ষা বিষয়ক এক গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ জুলাই) দুপুরে মুক্তি মহিলা সমিতির (এমএমএস) কনফারেন্স রুমে এ কর্মশালার আয়োজন করে এমএমএস, সহযোগিতায় আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা তেরে দেস হোমস (টিডিএইচ)।

কর্মশালার প্রধান অতিথি ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদুর রহমান। তিনি বলেন, ‘যৌনপল্লীতে বসবাসকারী নারী ও শিশুরা নানা রকম ঝুঁকির মুখে থাকে। তাদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সকলের সম্মিলিত দায়িত্ব। এই ধরনের প্রকল্পগুলো সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আমি মনে করি।’

বিশেষ অতিথি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মারুফ হাসান বলেন, ‘নারী ও শিশুদের স্বাস্থ্যগত সুরক্ষাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। যৌন নিপীড়নের শিকার শিশুরা শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়ে, এজন্য আগে থেকে সচেতনতা গড়ে তোলা প্রয়োজন।”

মুক্তি মহিলা সমিতির নির্বাহী পরিচালক মর্জিনা বেগম বলেন, “আমরা দীর্ঘদিন ধরে নারী ও শিশুদের অধিকার নিয়ে কাজ করছি। এই প্রকল্পটি তাদের আত্মরক্ষায় সচেতনতা তৈরি করবে।’

টিডিএইচ’র প্রকল্প ব্যবস্থাপক আকিব বিন আনোয়ার কর্মশালায় প্রকল্পের লক্ষ্য ও কার্যক্রম তুলে ধরেন। মৌলিক সুরক্ষা নির্দেশিকা পাঠ করেন টিডিএইচ’র চাইল্ড প্রোটেকশন কো-অর্ডিনেটর জোনায়েদ মোহাম্মদ আতাউল্লাহ।

কর্মশালায় আরও বক্তব্য রাখেন এমএমএস’র প্রজেক্ট অফিসার অনিন্দ কুণ্ডু, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কবির হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, দৌলতদিয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম ও নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তি মহিলা সমিতির সভাপতি শাহনাজ বেগম এবং সঞ্চালনায় ছিলেন প্রোগ্রাম ডিরেক্টর আতাউর রহমান মঞ্জু।

কর্মশালায় বক্তারা নারী ও শিশু সুরক্ষার পাশাপাশি সমাজে সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন। বক্তৃতায় উঠে আসে, যৌন নিপীড়নের শিকার শিশুরা যেন দ্রুত সহযোগিতা পায় এবং সমাজে তাদের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায়, সেজন্য এ ধরনের কর্মসূচি আরও বিস্তৃত করা জরুরি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট