1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. : lf_ptDGZ3U7kkvl :
  3. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
সর্বশেষ :
নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সালথায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হরিপুরে ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুর জেলায় শ্রেষ্ঠ এএসআই (নিঃ) নির্বাচিত মোঃ মুকুল মোল্যা গোয়ালঘরে বসবাস করা সোহেল-ঝর্ণার জন্য নিজস্ব ঘরের উদ্বোধন করলেন ইউএনও দবির উদ্দিন  হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত সালথায় বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভা অনুষ্ঠিত  পদ্মা ব্যারাজে বদলে যাবে ২৪ জেলার ভাগ্য: স্থান পরিদর্শনে মন্ত্রী এ্যানি সালথায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৫ বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর রোগমুক্তি কামনায় ছোনগাছায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

গোয়ালন্দে জলাবদ্ধতা নিরসনে জরুরি পদক্ষেপ গ্রহণ ও সরজমিনে পরিদর্শনে ইউএনও

জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে

 

জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ীঃ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার আড়ৎপট্টি এলাকায় বৃষ্টির পানির কারণে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে তাৎক্ষণিক উদ্যোগ গ্রহণ ও সরজমিন পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. নাহিদুর রহমান।

বুধবার (৬ আগস্ট) দুপুরে তিনি সরেজমিনে গোয়ালন্দ বাজারের আড়ৎপট্টি এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন গোয়ালন্দ পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মজিবর রহমান মোল্লা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজিরুল ইসলাম তিতাসসহ স্থানীয় নেতৃবৃন্দ।

স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, সাম্প্রতিক কয়েকদিনের টানা বৃষ্টির ফলে আড়ৎপট্টি এলাকায় প্রদান সড়কে পানি জমে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা দেখা দেয়। এতে বাজারে আসা ক্রেতা-বিক্রেতা ও পথচারীদের মারাত্মক দুর্ভোগে পড়তে হয়। বিশেষ করে শিক্ষার্থীরা প্রতিদিন এ সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে কষ্টে পড়ছে এবং অনেকেই ভিজে যাচ্ছে। এমন খবর পেয়ে ইউএনও দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন।

ইউএনও মো. নাহিদুর রহমান বলেন, বিষয়টি জানার পরপরই আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। জলাবদ্ধতা নিরসনে পাইপের মাধ্যমে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা হবে, যাতে পানি সহজে নিষ্কাশন হয়। পাশাপাশি আড়ৎপট্টির পাশের মাহেন্দ্র স্ট্যান্ডটি সরিয়ে বাইরের দিকে স্থানান্তরের উদ্যোগ নিচ্ছি, যাতে করে বাজার এলাকায় যানজট কমে আসে।

তিনি আরও জানান, গোয়ালন্দ বাজারের সার্বিক উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে নিয়মিত তদারকি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট