1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. : lf_ptDGZ3U7kkvl :
  3. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
ফরিদপুর জেলায় শ্রেষ্ঠ এএসআই (নিঃ) নির্বাচিত মোঃ মুকুল মোল্যা গোয়ালঘরে বসবাস করা সোহেল-ঝর্ণার জন্য নিজস্ব ঘরের উদ্বোধন করলেন ইউএনও দবির উদ্দিন  হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত সালথায় বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভা অনুষ্ঠিত  পদ্মা ব্যারাজে বদলে যাবে ২৪ জেলার ভাগ্য: স্থান পরিদর্শনে মন্ত্রী এ্যানি সালথায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৫ বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর রোগমুক্তি কামনায় ছোনগাছায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত স্বৈরাচারী সরকার পতনে বিএনপি মাঠে নেমে কাজ করেছে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ 

গোয়ালন্দে যুবলীগ-কৃষকলীগ নেতা গ্রেপ্তার

জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে

জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী:

রাজবাড়ীর গোয়ালন্দে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন-এর কর্মীদের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় দৌলতদিয়া ইউনিয়ন যুবলীগ ও কৃষকলীগের ২ নেতাকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দঘাট থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন দৌলতদিয়া ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ও দৌলতদিয়া ২ নং ওয়ার্ড মজিদ শেখের পাড়ার কাজেম মন্ডলের ছেলে মাজেদ মন্ডল (৫৩) এবং ইউনিয়ন কৃষকলীগের সদস্য সচিব ও ৬ নং ওয়ার্ড হোসেন মন্ডল পাড়ার মোশারফ হোসেনের ছেলে মো. মমিনুল ইসলাম (৩৫)।

সোমবার (১১ আগস্ট) গোয়ালন্দঘাট থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল পৃথক দুটি অভিযান চালিয়ে উপজেলার দৌলতদিয়া পতিতাপল্লীর ১নং গলির মাথা থেকে রাত পৌনে ১০টার দিকে মাজেদ মন্ডলকে এবং রাত সাড়ে ১০টার দিকে নিজ বাড়ি থেকে মমিনুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গত ১০ ডিসেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন-এর গোয়ালন্দ উপজেলা সমন্বয়ক মো. শরিফুল ইসলাম বাদী হয়ে গোয়ালন্দঘাট থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় স্থানীয় আওয়ামী লীগ নেতাসহ ৫৯ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাত ৩০০-৪০০ জনকে আসামি করা হয়। গ্রেপ্তারকৃত মাজেদ মন্ডল ও মমিনুল ইসলাম ওই মামলার পলাতক আসামি ছিলেন।

গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিদেরকে মঙ্গলবারে রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট