1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাসিক পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ইদ উপহার ঈদে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তার নগদ অর্থ ও শাড়ি বিতরণ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্যদিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে- শামা ওবায়েদ বাংলাদেশ জামায়েত ইসলামী সালথা উপজেলা শাখার উদ্যোগে অটোভ্যান বিতরণ হরিপুরে রাইস ট্রান্সপ্লান্টার এর মাধ্যমে বোরো ধানের চারা রোপনের কার্যক্রম উদ্বোধন মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মধুখালী প্রেসক্লাবে সাংবাদিক পলাশের সংবাদ সম্মেলন ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিঠুন সরকার গ্রেফতার রাজশাহীর শীর্ষ সংবাদের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত রাজবাড়ীতে তরুণ উদ্যোক্তা জাসমার জৈব সার ও কৃষি মাঠ পরিদর্শনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক রাজবাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও ৪ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার-১

মানবিক উদ্যোগে মসজিদে খাটিয়া-টেবিল প্রদান করলেন আমিনুল ইসলাম রানা

জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ১০৬ বার পড়া হয়েছে

জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী:

রাজবাড়ীর গোয়ালন্দে মানবিক উদ্যোগ হিসেবে দৌলতদিয়া টার্মিনাল কেন্দ্রীয় জামে মসজিদে মৃতদেহ বহনের খাটিয়া ও গোসলের জন্য টেবিল উপহার দিয়েছেন গোয়ালন্দ প্রেসক্লাবের সহ-সভাপতি মো. আমিনুল ইসলাম রানা।

শুক্রবার (২৯ আগস্ট) বেলা ১২টার দিকে আনুষ্ঠানিকভাবে মসজিদ কমিটির হাতে এসব সামগ্রী তুলে দেন তিনি।

এ-সময় ছিলেন মসজিদ কমিটির সেক্রেটারি আব্দুল মান্নান মিয়া, ইমাম মুফতি হোসাইন, গোয়ালন্দ পৌর জাসাসের সভাপতি সাইফুর রহমান পারভেজসহ স্থানীয় মুসল্লিগণ।

উপহার হিসেবে খাটিয়া ও টেবিল তুলে দেওয়ার পর আমিনুল ইসলাম রানা বলেন, আমি জানতে পারলাম যে দৌলতদিয়া টার্মিনাল কেন্দ্রীয় জামে মসজিদে মৃতদেহ বহন ও গোসল করানোর জন্য খাটিয়া ও টেবিল নেই। তখন আমার মনে হলো আমিও একদিন এ দুনিয়া ছেড়ে চলে যাব। মৃত্যুর পর যেন আমার নিজেরও এই জিনিসগুলো ব্যবহৃত হতে পারে, আর মানুষের উপকারে আসে। তাই নিজের সামর্থ্য অনুযায়ী এগুলো দেওয়ার চেষ্টা করেছি। আল্লাহ যেন আমাকে আরও এই ছোট্ট ছোট্ট দান করা তাওফিক দেন।

এসময় মসজিদের ইমাম মুফতি হোসাইন বলেন, আমাদের মসজিদে আগে খাটিয়া ও গোসলের টেবিল ছিল না। ফলে মৃতদেহ এলে অন্য মসজিদ থেকে এনে ব্যবহার করতে হতো। এখন থেকে সেই সমস্যায় পড়তে হবে না। এতে আমাদের অনেক উপকার হলো। আমরা আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন দাতা ব্যক্তিকে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু দান করেন এবং তার এই দানকে সাদাকায়ে জারিয়াহ হিসেবে কবুল করেন।

স্থানীয় মুসল্লিগণ এ উদ্যোগকে মানবিক ও প্রয়োজনীয় বলে উল্লেখ করে দাতা আমিনুল ইসলাম রানার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট