1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাসিক পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ইদ উপহার ঈদে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তার নগদ অর্থ ও শাড়ি বিতরণ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্যদিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে- শামা ওবায়েদ বাংলাদেশ জামায়েত ইসলামী সালথা উপজেলা শাখার উদ্যোগে অটোভ্যান বিতরণ হরিপুরে রাইস ট্রান্সপ্লান্টার এর মাধ্যমে বোরো ধানের চারা রোপনের কার্যক্রম উদ্বোধন মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মধুখালী প্রেসক্লাবে সাংবাদিক পলাশের সংবাদ সম্মেলন ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিঠুন সরকার গ্রেফতার রাজশাহীর শীর্ষ সংবাদের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত রাজবাড়ীতে তরুণ উদ্যোক্তা জাসমার জৈব সার ও কৃষি মাঠ পরিদর্শনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক রাজবাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও ৪ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার-১

সারিয়াকান্দিতে কালিতলা গ্রোয়েন বাঁধে অবৈধ স্থাপনা উচ্ছেদ

মোঃ ফরহাদ হোসেন, সারিয়াকান্দি বগুড়া প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

 

মো: ফরহাদ হোসেন, সারিয়াকান্দি বগুড়া প্রতিনিধি:

বগুড়ার সারিয়াকান্দি উপজেলা কালিতলা গ্রোয়েন বাঁধ এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান। ২রা সেপ্টেম্বর মঙ্গলবার সকাল থেকে থানা পুলিশ ও সেনাবাহিনীর(যৌথবাহিনী) সহযোগিতায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার(ভূমি) আতিকুর রহমান, পানি উন্নয়ন বোর্ড সারিয়াকান্দির সহকারী প্রকৌশলী আব্দুল মালেক সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য, পানি উন্নয়ন বোর্ড বগুড়া কর্তৃক বিগত আওয়ামী সরকারের সময় এই অবৈধ স্থাপনা গুলো উচ্ছেদের চিঠি দেওয়া হলেও ফ্যাসিস্ট আওয়ামীলীগের প্রভাবশালী স্থানীয় সাংসদ ও নেতাকর্মীদের চাপে এবং বাঁধার মুখে তা কার্যকর করতে পারেনি। এতে হুমকির মুখে ছিলো কালিতলা বন্যা নিয়ন্ত্রিত গ্রোয়েন বাঁধ।
সব জল্পনা- কল্পনার অবসান ঘটিয়ে বর্তমান ২৪ শে জুলাই গণঅভ্যুত্থানের সরকারের সময় এসে তা বাস্তবায়িত করতে সক্ষম হয়েছে। এতে বন্যা নিয়ন্ত্রিত গ্রোয়েন বাঁধ রক্ষা এবং সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। বিগত সময়ে এই অবৈধ স্থাপনা উচ্ছেদে এবং বাঁধ রক্ষার্থে সামাজিক যোগাযোগ মাধ্যম, অনলাইন পত্রিকা সহ বিভিন্ন জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে। তখন থেকেই পানি উন্নয়ন বোর্ড বগুড়া ও সারিয়াকান্দি প্রকৌশল দপ্তরের মাধ্যমে স্থাপনা দখলকারীদের মাঝে চিঠি দেন।
অভিযান পরিচালনা বিষয়ে পানি উন্নয়ন বোর্ড সারিয়াকান্দি উপ-বিভাগীয় কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, কালিতলা গ্রোয়েন বাঁধ পানি উন্নয়ন বোর্ড বগুড়ার অধিগ্রহণকৃত সম্পত্তি। স্থাপনা নির্মাণ করায় বাঁধের সৌন্দর্য নষ্ট হয়েছিল তাছাড়া বাঁধ হুমকির মুখে পড়েছিল।গ্রোয়েন বাঁধ রক্ষার্থে এবং সৌন্দর্য বর্ধনের জন্য এই অবৈধ স্থাপনা গুলো ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে উচ্ছেদ করা হলো। এতে করে কালিতলা গ্রোয়েন বাঁধের সৌন্দর্য বৃদ্ধি পেলো। তিনি আরও বলেন, পৌর এলাকার হিন্দুকান্দি পানি উন্নয়ন বোর্ড বগুড়া কর্তৃক অধিগ্রহণকৃত সম্পত্তির উপর অবৈধভাবে নির্মিত স্থাপনা অপসারণ সহ কাঁটাতার দিয়ে দখলকৃত সম্পত্তি দখল মুক্ত করতে অচিরেই যৌথ বাহিনীকে সাথে নিয়ে অভিযান পরিচালনা করা হবে। সারিয়াকান্দিতে পাউবো’র জায়গা দখল মুক্ত রাখতে পর্যায়ক্রমে অভিযান পরিচালনা করা হবে। এবিষয়ে স্থানীয়গণমাধ্যমকর্মী, সচেতন মহল সহ সকলের সহযোগিতা কামনা করছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট