1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. : lf_ptDGZ3U7kkvl :
  3. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
সর্বশেষ :
সালথায় বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভা অনুষ্ঠিত  পদ্মা ব্যারাজে বদলে যাবে ২৪ জেলার ভাগ্য: স্থান পরিদর্শনে মন্ত্রী এ্যানি সালথায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৫ বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর রোগমুক্তি কামনায় ছোনগাছায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত স্বৈরাচারী সরকার পতনে বিএনপি মাঠে নেমে কাজ করেছে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ  সালথায় উপজেলা পর্যায়ে নজরুল বর্ষ উদযাপন -২০২৬ উদ্বোধনী অনুষ্ঠিত চরভদ্রাসন স্বাস্থ্যকমপ্লেক্সে হটাৎ উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী Link Factory Verification

নাটোরে প্রেমঘটিত বিরোধে বাবা-ছেলেকে কুপিয়ে জখম, অভিযুক্ত সাবেক বিএনপি নেতা

হাসান আলী সোহেল, নাটোর প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ১৫২ বার পড়া হয়েছে

 

হাসান আলী সোহেল, নাটোর প্রতিনিধি

নাটোরের নলডাঙ্গা উপজেলার তেঘরপাড়া মির্জাপুরদীঘা এলাকায় প্রেমঘটিত পূর্ব বিরোধের জেরে শফিকুল ইসলাম (৫৫) ও তার ছেলে রাকিব (২২)-কে কুপিয়ে গুরুতর জখম করেছে স্থানীয় সাবেক বিএনপি নেতা নুর হোসেন ও তার সহযোগীরা।

রোববার (১২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের প্রথমে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে রাকিব আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।

ভুক্তভোগীদের পরিবার জানায়, ঘটনার রাতে রাকিব মোল্লা নিজ বাড়ির সিঁড়িতে বসে মোবাইল দেখছিলেন। এ সময় নুর হোসেন, তার ছেলে কাউসিক এবং আরও কয়েকজন সহযোগী এসে রাকিবকে গামছা দিয়ে চোখ বেঁধে জোরপূর্বক নুর হোসেনের বাড়িতে নিয়ে যায় এবং হাতুড়ি দিয়ে বেধড়ক মারধর করে। পরে নুর হোসেন নিজেই রাকিবের বাবা শফিকুল ইসলামকে ফোন করে ছেলের অবস্থার কথা জানালে তিনি ঘটনাস্থলে গেলে তাকেও এলোপাতাড়ি মারধর ও কুপিয়ে জখম করা হয়।

ঘটনার পর আহত শফিকুলের ছোট ভাই মহিদুল ইসলাম বাদী হয়ে নুর হোসেনসহ ছয়জনের নাম উল্লেখ করে নলডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেছেন।

মহিদুল ইসলাম জানান, নুর হোসেনের মেয়ের সঙ্গে তার ভাতিজা রাকিবের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে সমঝোতা হয়েছিল যে, আর কোনো সম্পর্ক থাকবে না। তারপরও নুর হোসেনের নেতৃত্বে এই নৃশংস হামলা চালানো হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

অন্যদিকে অভিযুক্ত নুর হোসেন ফোনে দাবি করেন, “রাকিব আমার মেয়েকে উত্ত্যক্ত করত। অনেকবার নিষেধ করলেও শোনেনি। বরং সেদিন রাত একটার দিকে রাকিব ও তার বাবা দলবল নিয়ে আমার বাড়িতে এসে মেয়েকে তুলে নেওয়ার চেষ্টা করে। আমি পুলিশকে জানালে তারা ঘটনাস্থলে আসে এবং রাকিব ও তার বাবাকে থানায় নিয়ে যায়। মারধরের কোনো ঘটনা ঘটেনি।”

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, “এ ঘটনায় একটি মামলা হয়েছে। অভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট