1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. : lf_ptDGZ3U7kkvl :
  3. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ :
ফরিদপুর জেলায় শ্রেষ্ঠ এএসআই (নিঃ) নির্বাচিত মোঃ মুকুল মোল্যা গোয়ালঘরে বসবাস করা সোহেল-ঝর্ণার জন্য নিজস্ব ঘরের উদ্বোধন করলেন ইউএনও দবির উদ্দিন  হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত সালথায় বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভা অনুষ্ঠিত  পদ্মা ব্যারাজে বদলে যাবে ২৪ জেলার ভাগ্য: স্থান পরিদর্শনে মন্ত্রী এ্যানি সালথায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৫ বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর রোগমুক্তি কামনায় ছোনগাছায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত স্বৈরাচারী সরকার পতনে বিএনপি মাঠে নেমে কাজ করেছে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ 

মধুখালীতে ব্যবসায়ী পরিষদের অভিষেক অনুষ্ঠানে গান গাইলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান

রাজিব হোসেন, মধুখালি প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে

রাজিব হোসেন, মধুখালী প্রতিনিধি:

ফরিদপুরের মধুখালীতে ঐতিহাসিক বৈশাখী মেলার মাঠে বাজার ব্যবসায়ী পরিষদের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) রাতের এ অনুষ্ঠানে এলাকায় আনন্দঘন পরিবেশ বিরাজ করে।

অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য দেন পান্না গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কর্ণধার আলহাজ্ব লোকমান হোসেন খান। তাঁর বক্তৃতার মধ্য দিয়েই অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধুখালী উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাকি। সঞ্চালনা করেন মোঃ মনিরুজ্জামান মনির।

এ সময় বক্তব্য রাখেন
মধুখালী উপজেলা বিএনপির সভাপতি মোঃ শাহাবুদ্দিন আহমেদ সতেজ,মধুখালী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আলিম মানিক, মধুখালী পৌর বিএনপি’র সভাপতি মোঃ হায়দার আলী মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ ইয়াসিন বিশ্বাস, মধুখালী বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মোঃ আবুল বাশার বাদশা, সহ-সভাপতি মোঃ কনক হাসান মাসুদ, সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টু, পান্না গ্রুপের কর্ণধার আলহাজ্ব লোকমান হোসেন খানের পুত্র মোঃ আরিয়ান খানসহ আরও অনেকে।

অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খানের হৃদয়ছোঁয়া সংগীত পরিবেশনা, যা দর্শক-শ্রোতাদের মন কাড়ে।

অনুষ্ঠান শেষে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে স্থানীয় শিল্পীরাও নানান পরিবেশনা উপস্থাপন করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট