1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. : lf_ptDGZ3U7kkvl :
  3. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
সর্বশেষ :
ফরিদপুর জেলায় শ্রেষ্ঠ এএসআই (নিঃ) নির্বাচিত মোঃ মুকুল মোল্যা গোয়ালঘরে বসবাস করা সোহেল-ঝর্ণার জন্য নিজস্ব ঘরের উদ্বোধন করলেন ইউএনও দবির উদ্দিন  হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত সালথায় বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভা অনুষ্ঠিত  পদ্মা ব্যারাজে বদলে যাবে ২৪ জেলার ভাগ্য: স্থান পরিদর্শনে মন্ত্রী এ্যানি সালথায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৫ বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর রোগমুক্তি কামনায় ছোনগাছায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত স্বৈরাচারী সরকার পতনে বিএনপি মাঠে নেমে কাজ করেছে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ 

রাষ্ট্রীয় শোকের দিনে রায়পুরায় মিলনমেলা, সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড়

সৈয়দ মোহাম্মদ ইমরান হাসান, জেলা প্রতিনিধি, নরসিংদী
  • প্রকাশিত: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ৩৬৫ বার পড়া হয়েছে

 

‎ওসমান হাদীর মৃত্যুতে ঘোষিত রাষ্ট্রীয় শোকের দিন রায়পুরায় ৯৮ ব্যাচের মিলন মেলাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় উঠেছে।

‎রাষ্ট্রীয় শোক দিবসে আনন্দঘন আয়োজন ও মিলনমেলার ছবি–ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। অনেকেই এটিকে শোকের প্রতি অবমাননা ও রাষ্ট্রীয় নির্দেশনার লঙ্ঘন বলে মন্তব্য করছেন।

‎এ ঘটনায় প্রশ্ন উঠেছে প্রশাসনের ভূমিকা নিয়েও। শোকের দিনে এ ধরনের আয়োজন কীভাবে অনুষ্ঠিত হলো, অনুমতি ছিল কি না—তা নিয়েও জনমনে ক্ষোভ দেখা দিয়েছে।

‎এ বিষয়ে রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন, পার্কের ভেতরের কোনো আয়োজনের জন্য সাধারণত আমাদের কাছ থেকে অনুমতি নেওয়া হয় না। আজও কোনো অনুমতি নেওয়া হয়নি। বিষয়টি জানতে পেরে দুপুর আনুমানিক ২টার দিকে অনুষ্ঠান বন্ধ করার নির্দেশ দিই। তবে সেখানে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত থাকায় তারা আমার নির্দেশ অমান্য করে অনুষ্ঠান চালিয়ে যায়। পরে বিকেল প্রায় ৫টার দিকে সবাইকে পার্ক থেকে বের করে দেওয়া হয়।

‎তিনি বিষয়টিকে দুঃখজনক উল্লেখ করে আরও বলেন, আজকের মতো রাষ্ট্রীয় শোকের দিনে সচেতন ব্যক্তি হয়েও তারা কীভাবে এমন আয়োজন করেছে, তা আমার বোধগম্য নয়। আমি এ ধরনের কোনো আয়োজনের অনুমতি দেইনি।

এবিষয়ে আয়োজকদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট