1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
সর্বশেষ :
রাসিক পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ইদ উপহার ঈদে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তার নগদ অর্থ ও শাড়ি বিতরণ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্যদিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে- শামা ওবায়েদ বাংলাদেশ জামায়েত ইসলামী সালথা উপজেলা শাখার উদ্যোগে অটোভ্যান বিতরণ হরিপুরে রাইস ট্রান্সপ্লান্টার এর মাধ্যমে বোরো ধানের চারা রোপনের কার্যক্রম উদ্বোধন মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মধুখালী প্রেসক্লাবে সাংবাদিক পলাশের সংবাদ সম্মেলন ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিঠুন সরকার গ্রেফতার রাজশাহীর শীর্ষ সংবাদের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত রাজবাড়ীতে তরুণ উদ্যোক্তা জাসমার জৈব সার ও কৃষি মাঠ পরিদর্শনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক রাজবাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও ৪ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার-১

মধুখালীর পঞ্চ পল্লি ভোটকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজিব হোসেন, মধুখালি প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ১১১ বার পড়া হয়েছে

 

রাজিব হোসেন,মধুখালী, প্রতিনিধঃ

‘থাকবে পুলিশ জনপথে ভোট দিবেন নিরাপদে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের মধুখালীতে ভোটকেন্দ্র পরিদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) উপজেলার ডুমাইন ও কামারখালী ইউনিয়নের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম পিপিএম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শামসুল আজম, মধুখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোঃ আজম খান এবং মধুখালী থানার অফিসার ইনচার্জ ফকির মোঃ তাইজুর রহমান। এ ছাড়া ফরিদপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও মধুখালী থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে সংক্ষিপ্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম পিপিএম বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা যেন নির্ভয়ে ভোটকেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে বাংলাদেশ পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে কাজ করছে। এ ক্ষেত্রে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি।”
তিনি আরও বলেন, নির্বাচন ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপরাধমূলক কর্মকাণ্ড বরদাশত করা হবে না এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
ভোটকেন্দ্র পরিদর্শন ও এই মতবিনিময় সভার মাধ্যমে স্থানীয় ভোটারদের মধ্যে আস্থা ও নিরাপত্তাবোধ আরও জোরদার হয়েছে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট