1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. : lf_ptDGZ3U7kkvl :
  3. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
ফরিদপুর জেলায় শ্রেষ্ঠ এএসআই (নিঃ) নির্বাচিত মোঃ মুকুল মোল্যা গোয়ালঘরে বসবাস করা সোহেল-ঝর্ণার জন্য নিজস্ব ঘরের উদ্বোধন করলেন ইউএনও দবির উদ্দিন  হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত সালথায় বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভা অনুষ্ঠিত  পদ্মা ব্যারাজে বদলে যাবে ২৪ জেলার ভাগ্য: স্থান পরিদর্শনে মন্ত্রী এ্যানি সালথায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৫ বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর রোগমুক্তি কামনায় ছোনগাছায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত স্বৈরাচারী সরকার পতনে বিএনপি মাঠে নেমে কাজ করেছে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ 

কুয়েতে বাংলাদেশী যুবক জামালের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ পরিকল্পিত হত্যা

সালথা, ফরিদপুর প্রতিনিধিঃ
  • প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ৩৩৮ বার পড়া হয়েছে

 

কুয়েত প্রবাসী বাংলাদেশী যুবক জামাল মাতুব্বরের রহস্যজনক মৃত্যু হয়েছে, লাশ দেশে এলে পরিবার অভিযোগ করেন এটা পরিকল্পিত হত্যা। কুয়েতের আহমেদী জেলার অপেরা ফার্ম হাউজে চাকরি করতেন। এই ফার্ম হাউজেই গত পহেলা জানুয়ারী রহস্যজনকভাবে মৃত্যু হয় তার।

বুধবার (১৪ জানুয়ারি)  সকাল ১১ টায় তার লাশ দাফন করা হয় নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে। জামালের বাড়িতে চলছে শোকের ছায়া।

জামাল মাতুব্বর ফরিদপুর জেলার সালথা উপজেলার গট্টি ইউনিয়নের রাহুতপাড়া গ্রামের মৃত হামেদ মাতুব্বরের ছেলে ও দুই কন্যা সন্তানের জনক।

জানা যায়, পরিবারের সুখের জন্য ৮ বছর আগে পাড়ি জমান কুয়েতে। সেখানেই থাকতেন জামাল মাতুব্বর। তিন বছর আগে ছুটিতে দেশে আসেন জামাল। এরপর ২৬ সালের জানুয়ারী মাসে আবার দেশে আসার কথা ছিলো এই প্রবাসী যুবকের। তবে বাড়ি ফিরলো লাশ হয়ে।

জামালের স্ত্রী কাকোলি বেগম কান্নাকন্ঠে বলেন, আমার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করে নগদ টাকা ও স্বর্নালংকার নিয়ে গেছে। টাকার জন্যই তাকে হত্যা করে আগুন ধরিয়ে দিয়েছে। আমাদের ধারণা যারা হত্যা করেছে তারা আমার স্বামীর কাছের মানুষ ছিলো। আমি কুয়েতে বাংলাদেশী এম্বাসীর কাছে এর সঠিক বিচার চাই। তারা যেন সুষ্ট তদন্ত করে আমাদের ন্যায় বিচার পাইয়ে দেয়। এ কথা বলেই কাকোলি কান্নায় ভেঙ্গে পড়েন।

তালেশ্বর গ্রামের বাসিন্দা ও কুয়েত প্রবাসী মুন্নু ফকির বলেন, আমি ডিসেম্বর মাসে বাড়ি এসেছি ছুটিতে। জামাল যেখানে থাকতো, সেখান থেকে ১৫০ কিলোমিটার দূরে আমি থাকি। জামাল আর কিছুদিন পর বাড়ি আসবে ছুটিতে। পহেলা জানুয়ারী ফোন পেলাম জামাল আগুনে দগ্ধ হয়ে মারা গেছে। ওই দেশের ফায়ার সার্ভিস এসে লাশ উদ্ধার করে হাসপাতালে নেয়। পরে কুয়েতের পুলিশের মাধ্যমে লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়, সেখানে ময়নাতদন্তের কাজ শেষে কুয়েতে বাংলাদেশী এম্বাসীর মাধ্যমে মঙ্গলবার(১৩ জানুয়ারি) জামালের লাশ দেশে আসে। সেখান থেকে পরিবারের লোকজন জামালের লাশ বাড়িতে এনে দাফন কাজ সম্পন্ন করে।

তিনি আরো বলেন, আমরা এলাকাবাসী কুয়েতে বাংলাদেশী এম্বাসীর কর্মকর্তাদের কাছে জামাল এর মৃত্যুর বিষয়ে তদন্তের মাধ্যমে সুষ্ট বিচারের আশা করছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট