1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. : lf_ptDGZ3U7kkvl :
  3. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
ফরিদপুর জেলায় শ্রেষ্ঠ এএসআই (নিঃ) নির্বাচিত মোঃ মুকুল মোল্যা গোয়ালঘরে বসবাস করা সোহেল-ঝর্ণার জন্য নিজস্ব ঘরের উদ্বোধন করলেন ইউএনও দবির উদ্দিন  হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত সালথায় বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভা অনুষ্ঠিত  পদ্মা ব্যারাজে বদলে যাবে ২৪ জেলার ভাগ্য: স্থান পরিদর্শনে মন্ত্রী এ্যানি সালথায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৫ বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর রোগমুক্তি কামনায় ছোনগাছায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত স্বৈরাচারী সরকার পতনে বিএনপি মাঠে নেমে কাজ করেছে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ 

মধুখালীতে ক্রয়কৃত জমি জোরপূর্বক দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

রাজিব হোসেন, মধুখালি প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ৩৩০ বার পড়া হয়েছে

রাজিব হোসেন , মধুখালী প্রতিনিধি:

 

ফরিদপুরের মধুখালীতে ক্রয়কৃত জমি জোরপূর্বক দখল, হামলা, মিথ্যা মামলা, প্রাণনাশের হুমকি ও মানহানির অভিযোগে সংবাদ সম্মেলন করেছে এক ভুক্তভোগী পরিবার।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ১১টায় মধুখালী পৌরসভার পশ্চিম গাঁড়াখোলা হঠাৎপাড়ায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
লিখিত বক্তব্যে ভুক্তভোগী মোঃ মিলন বিশ্বাস অভিযোগ করে বলেন, তিনি পশ্চিম গাঁড়াখোলা মৌজার ১৩৯/২১৮ নং দাগের মোট ১০ শতাংশ জমির মধ্যে পাঁচ শতাংশ একই এলাকার মোঃ লুৎফর রহমানের কাছ থেকে আইনগতভাবে ক্রয় করেন। জমি ক্রয়ের পর সেখানে থাকা একটি টিনশেড ঘরসহ তাকে দখল বুঝিয়ে দেওয়া হয়। গত ১৯ ডিসেম্বর ২০২৫ তারিখে দিনের বেলায় ঘরে তালা লাগিয়ে তিনি চলে আসেন। পরবর্তীতে ওই রাতেই লুৎফর রহমানের ছোট ভাই মোঃ মিজানুর রহমান, তার স্ত্রী মেরি বেগম ও রেজাউলের স্ত্রী আলেয়া বেগম তালা ভেঙে ঘরটি দখল করে নেয়।
তিনি আরও বলেন, জমি ও ঘর দেখতে গেলে অভিযুক্তরা তাকে ও তার ছেলে মোঃ শিহাব উদ্দিনকে প্রাণনাশের হুমকি দেয় এবং এলাকা ছেড়ে চলে যেতে বলে। উপায় না পেয়ে তিনি মধুখালী থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

এ বিষয়ে বিক্রেতা মোঃ লুৎফর রহমান বলেন, “আমি আমার নিজের নেওয়া ২.৫ শতাংশ এবং আমার ভাই রেজাউলের কাছ থেকে নেওয়া ২.৫ শতাংশসহ মোট পাঁচ শতাংশ জমি মিলন বিশ্বাসের কাছে বিক্রি করেছি। এ জমিতে আমার অন্য ভাইদের কোনো অংশ নেই।”
অন্যদিকে অভিযুক্ত রেজাউলের স্ত্রী আলেয়া বেগম দাবি করেন, “আমার স্বামীসহ চার ভাইয়েরই এ জমিতে সমান অংশ রয়েছে। তাই আমরা এ জমি অন্য কাউকে দখল নিতে দেব না।”
এ বিষয়ে মধুখালী থানার সাব-ইন্সপেক্টর মোঃ জাহাঙ্গীর হোসেন জানান, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট