1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. : lf_ptDGZ3U7kkvl :
  3. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :
ফরিদপুর জেলায় শ্রেষ্ঠ এএসআই (নিঃ) নির্বাচিত মোঃ মুকুল মোল্যা গোয়ালঘরে বসবাস করা সোহেল-ঝর্ণার জন্য নিজস্ব ঘরের উদ্বোধন করলেন ইউএনও দবির উদ্দিন  হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত সালথায় বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভা অনুষ্ঠিত  পদ্মা ব্যারাজে বদলে যাবে ২৪ জেলার ভাগ্য: স্থান পরিদর্শনে মন্ত্রী এ্যানি সালথায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৫ বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর রোগমুক্তি কামনায় ছোনগাছায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত স্বৈরাচারী সরকার পতনে বিএনপি মাঠে নেমে কাজ করেছে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ 

গোয়ালন্দ উপজেলা কৃষক দলের নবগঠিত কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত

জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ৩৩৬ বার পড়া হয়েছে

 

জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী:

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা শাখার নবগঠিত কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। এর আগে গত বছরের ১০ নভেম্বর রাজবাড়ী জেলা কৃষক দলের আহ্বায়ক মো. আইয়ুবুর রহমান (আয়ুব) ও ১নং যুগ্ম আহ্বায়ক শাহ মোহাম্মদ আলমগীরের স্বাক্ষরে গোয়ালন্দ উপজেলা কৃষক দলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে গোয়ালন্দ উপজেলা বিএনপির কার্যালয়ে উপজেলা কৃষক দলের আয়োজনে এ পরিচিত সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা কৃষক দলের সভাপতি মো. আবু বক্কার সিদ্দিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা কৃষক দলের আহ্বায়ক মো. আইয়ুবুর রহমান (আয়ুব)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহ মো. আলমগীর, গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নূর ইসলাম মুন্নু মোল্লা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. নাজিরুল ইসলাম তিতাস, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আইয়ুব আলী খান, পৌর বিএনপির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাহবুব আলম শাহীন, উপজেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মো. ইয়াকুব আলী মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন তোফা, উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল হাসান মিঠু, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মোক্তার হোসেনসহ উপজেলা কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সভায় বক্তারা বলেন, কৃষকদল দেশের কৃষক সমাজের অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আগামী দিনে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে নবগঠিত কমিটিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এ সময় বক্তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত রাজবাড়ী-১ আসনের ধানের শীষের প্রার্থী, সাবেক সংসদ সদস্য, সাবেক জেলা বিএনপির সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়মকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত করার আহ্বান জানান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. শরিফুল ইসলাম সিরাজ ও মো. মান্নান শেখ।

পরিচিত সভার শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন উপজেলা কৃষক দলের সহ-সভাপতি মো. ছালাম মোল্লা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট