1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
সর্বশেষ :
রাসিক পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ইদ উপহার ঈদে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তার নগদ অর্থ ও শাড়ি বিতরণ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্যদিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে- শামা ওবায়েদ বাংলাদেশ জামায়েত ইসলামী সালথা উপজেলা শাখার উদ্যোগে অটোভ্যান বিতরণ হরিপুরে রাইস ট্রান্সপ্লান্টার এর মাধ্যমে বোরো ধানের চারা রোপনের কার্যক্রম উদ্বোধন মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মধুখালী প্রেসক্লাবে সাংবাদিক পলাশের সংবাদ সম্মেলন ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিঠুন সরকার গ্রেফতার রাজশাহীর শীর্ষ সংবাদের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত রাজবাড়ীতে তরুণ উদ্যোক্তা জাসমার জৈব সার ও কৃষি মাঠ পরিদর্শনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক রাজবাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও ৪ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার-১

কবুতর উড়িয়ে বাংলাদেশে চ্যাম্পিয়ন হলেন ফরিদপুরের কামরুল হাসান জনি

রাজিব হোসেন, মধুখালি প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে

রাজিব হোসেন, মধুখালী প্রতিনিধি :

বাংলাদেশ হাইফ্লাইয়ার পিজিয়ন এসোসিয়েশন কর্তৃক আয়োজিত সমগ্র বাংলাদেশে ৭ মাস ব্যাপী সমষ্টিগত নক আউট পায়রা উড়ানো প্রতিযোগিতায় ২০২৫ ইং ৬ষ্ঠ তম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন ফরিদপুরের কামরুল হাসান জনি।

মোহাম্মদ কামরুল হাসান জনি ফরিদপুর জেলার মধুখালী উপজেলার বনমালীদিয়া গ্রামের মৃত আব্দুল আউয়াল বেণু মিয়ার ছেলে।

শুক্রবার (১৬ জানুয়ারি) পুরস্কার বিতরণী জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানটি আয়োজিত হয় খুলনা প্রেসক্লাবের শহীদ শেখ নাসের ব্যাংকুয়েট হলে।

বাংলাদেশ হাইফ্লাইয়ার পিজিয়ন এসোসিয়েশনের সভাপতি এস এম শামসুর আরিফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন, টাঙ্গাইল পিটিসি পুলিশ সুপার মোঃ ইমামুর রশিদ।

এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট জন। উপস্থিত ছিলেন সারা বাংলাদেশ থেকে আগত কবুতর প্রেমি ও কবুতর খামারি গণ।

এর আগে একাধিক মাস ব্যাপী প্রতিযোগিতায় সারা বাংলাদেশের কবুতর প্রেমীরা উন্নত জাতের হাই ফ্লাই কবুতর উরিয়ে অংশগ্রহণ করে। যে ব্যক্তি তার কবুতর সর্বোচ্চ ঘন্টা আকাশে উড়তে পারবে, তাকেই বিজয়ী বলে ঘোষণা করা হয়। এতে কামরুল হাসান জনির রেজাল্ট ৩০ ঘন্টা ৫৩ মিনিট।

হাইফ্লাইয়ার পিজিয়ন এসোসিয়েশন কর্তৃক একটি বিচারক টিম গঠন করা হয় এবং তারা এটি সার্বক্ষণিক মনিটরিং করে বিচার কাজ সম্পন্ন করেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি চ্যাম্পিয়ন কামরুল হাসান জনির হাতে বিজয় ট্রফি ও প্রাইস মানি তুলে দেন।
জনির এই সফলতায় তার বন্ধু ও শুভাকাঙ্ক্ষী এবং কবুতর পালনকারী ব্যক্তিরা তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট