1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. : lf_ptDGZ3U7kkvl :
  3. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
সর্বশেষ :
ফরিদপুর জেলায় শ্রেষ্ঠ এএসআই (নিঃ) নির্বাচিত মোঃ মুকুল মোল্যা গোয়ালঘরে বসবাস করা সোহেল-ঝর্ণার জন্য নিজস্ব ঘরের উদ্বোধন করলেন ইউএনও দবির উদ্দিন  হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত সালথায় বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভা অনুষ্ঠিত  পদ্মা ব্যারাজে বদলে যাবে ২৪ জেলার ভাগ্য: স্থান পরিদর্শনে মন্ত্রী এ্যানি সালথায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৫ বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর রোগমুক্তি কামনায় ছোনগাছায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত স্বৈরাচারী সরকার পতনে বিএনপি মাঠে নেমে কাজ করেছে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ 

ইসলামী জোট ক্ষমতায় এলে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই নিরাপদ থাকবে: আল্লামা শাহ আকরাম আলী

সালথা, ফরিদপুর প্রতিনিধিঃ
  • প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ৩২২ বার পড়া হয়েছে

 

“ইসলামী জোট রাষ্ট্রক্ষমতায় আসলে ধর্ম ও বর্ণ নির্বিশেষে হিন্দু-মুসলিমসহ সকল নাগরিক নিরাপদে বসবাস করতে পারবে” ফরিদপুর-২ আসনের ১০ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এবং বাংলাদেশ খেলাফত মজলিসের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আল্লামা শাহ আকরাম আলী এ কথা বলেছেন।

রোববার (২৫ জানুয়ারি)  বিকেল ৪ টায় ফরিদপুর-২ আসনের সালথা উপজেলার রামকান্তপুর গ্রামের ঠাকুরবাড়িতে আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

আল্লামা শাহ আকরাম আলী বলেন, “আপনারা অতীতের অভিজ্ঞতা থেকে দেখেছেন—একটি সরকার ক্ষমতায় আসলে বিরোধী দলের নেতাকর্মীদের বাড়িঘর ছাড়তে হয়। ক্ষমতাসীনদের হামলা, মামলা ও হয়রানির শিকার হয়ে বহু মানুষ এলাকা ছাড়তে বাধ্য হয়।”

তিনি আরও বলেন, “ইসলামী জোট যদি জনগণের ভোটে সংসদে যেতে পারে এবং ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে সক্ষম হয়, তাহলে আর কেউ নির্যাতনের শিকার হবে না। হিন্দু-মুসলিম, ধনী-গরিব, দলমত নির্বিশেষে সবাই সমান নিরাপত্তা ও ন্যায্য অধিকার পাবে।”

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সালথা উপজেলা শাখার আমির অধ্যাপক মাওলানা আবুল ফজল মুরাদ, বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা সভাপতি মাওলানা মুফতি মফিজুর রহমান, জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোহাম্মদ তরিকুল ইসলাম, খেলাফত মজলিসে সদ্য যোগদানকৃত নেতা মো: সিরাজ মোল্যা, লুৎফর মেম্বার, জাতীয় নাগরিক পাটির উপজেলা আহ্বায়ক সজীব আল হোসাইন প্রমুখ।

উঠান বৈঠকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা একটি শান্তিপূর্ণ, দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ইসলামী নেতৃত্বের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

সভা শেষে আল্লামা শাহ আকরাম আলী স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট