
ফরিদপুরের সালথায় আটঘর ইউনিয়ন বাসীর পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সালথা উপজেলা শাখার নবগঠিত কমিটিতে আহবায়ক নির্বাচিত হওয়ায় হাসান আশরাফ কে গণ সংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার (০৪ নভেম্বর) বিকেলে নকুল হাটি সপ্রাবি মাঠে এ সংবর্ধনা দেওয়া হয়।
আটঘর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মজিবুর রহমান মিঠুর সভাপতিত্বে ও যুবদলের সদস্য সচিব এনায়েত হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদলের আহ্বায়ক হাসান আশরাফ।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য ভুট্টু মিয়া,সালথা উপজেলা যুবদলের যুগ্ন আহব্বয়ক মিরান হোসেন, ফরিদ হোসেন, হাবিবুর রহমান( হাবিব), খোকন মাতুব্বর, রাসেল শেখ, সদস্য আখের আলী, মাসুদ হোসেন,শিমুল মিয়া,রিপন মাতুব্বর, সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবদলের নেতাকর্মী ও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে স্থানীয় জনগণের পক্ষ থেকে নবনির্বাচিত আহ্বায়ক হাসান আশরাফকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এ সময় উপস্থিত নেতাকর্মী ও এলাকাবাসী তাঁকে অভিনন্দন জানান এবং তাঁর নতুন দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন।
বক্তারা বলেন, হাসান আশরাফের নেতৃত্বে সালথা উপজেলা যুবদল আরও সুসংগঠিত ও গতিশীল হবে বলে তাঁরা আশাবাদী। সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করার পাশাপাশি তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলেও প্রত্যাশা ব্যক্ত করেন।
সংবর্ধিত অতিথি হাসান আশরাফ তাঁকে সম্মানিত করায় ডাঙ্গী জয়কাইল এলাকার সর্বস্তরের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এ সম্মান ও ভালোবাসা তাঁর দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। সংগঠনের স্বার্থে এবং নেতাকর্মীদের সঙ্গে নিয়ে যুবদলকে আরও শক্তিশালী করতে তিনি আন্তরিকভাবে কাজ করে যাবেন।
অনুষ্ঠানটি স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।