1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
সালথা উপজেলা যুবদলের আহ্বায়ক হাসান আশরাফকে ডাঙ্গী জয়কাইলবাসীর গণসংবর্ধনা চেয়ারম্যান প্রার্থী ছরোয়ার হোসেন এর উঠান বৈঠক সালথায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত  সালথায় সার ও বীজ মনিটরিং কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বল্লভদী ইউপি চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা নুরুল ইসলামের, চাইলেন সবার সহযোগিতা সালথায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবগঠিত যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় ১৭ মামলার আসামি মিজানুর রহমান গ্রেপ্তার মধুখালীতে পানিতে পড়ে শিশুর মৃত্যু হরিপুরে পানিতে ডুবে মামা ভাগিনার মর্মান্তিক মৃত্যু মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের স্বাস্থ্যসেবা ও বোনাস চেক হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন

সালথা উপজেলা যুবদলের আহ্বায়ক হাসান আশরাফকে ডাঙ্গী জয়কাইলবাসীর গণসংবর্ধনা

সালথা, ফরিদপুর প্রতিনিধিঃ
  • প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

 

ফরিদপুরের সালথা উপজেলা যুবদলের নবগঠিত কমিটিতে আহ্বায়ক নির্বাচিত হওয়ায় হাসান আশরাফকে গণসংবর্ধনা দিয়েছেন ডাঙ্গী জয়কাইল এলাকার সর্বস্তরের জনগণ। ফুলেল শুভেচ্ছা, ভালোবাসা ও উচ্ছ্বাসের মধ্য দিয়ে তাঁকে এ সংবর্ধনা দেওয়া হয়।

রবিবার (১ নভেম্বর) দুপুর ৩টায় ডাঙ্গী জয়কাইল এলাকার জনগণের উদ্যোগে এ গণসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আব্দুর রহমান মাতুব্বরের সভাপতিত্বে ও ফিরোজ শেখের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালথা উপজেলা যুবদলের নবনির্বাচিত আহ্বায়ক হাসান আশরাফ।

এ সময় আরো উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য বুট্টু মিয়া,সালথা উপজেলা যুবদলের সদস্য আখের আলী,শিমুল মিয়া,রিপন মাতুব্বর, মোঃ মমিন খান,রহমান মাতুব্বর, দেলোয়ার মাতুব্বর,ছামাদ মাতুব্বর, আবুল মোল্লা,মওলানা ইদ্রিস, সিরাজ মুসিল্লি,ছেকেন মাতুব্বরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবদলের নেতাকর্মী ও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে স্থানীয় জনগণের পক্ষ থেকে নবনির্বাচিত আহ্বায়ক হাসান আশরাফকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এ সময় উপস্থিত নেতাকর্মী ও এলাকাবাসী তাঁকে অভিনন্দন জানান এবং তাঁর নতুন দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন।
বক্তারা বলেন, হাসান আশরাফের নেতৃত্বে সালথা উপজেলা যুবদল আরও সুসংগঠিত ও গতিশীল হবে বলে তাঁরা আশাবাদী। সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করার পাশাপাশি তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলেও প্রত্যাশা ব্যক্ত করেন।
সংবর্ধিত অতিথি হাসান আশরাফ তাঁকে সম্মানিত করায় ডাঙ্গী জয়কাইল এলাকার সর্বস্তরের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এ সম্মান ও ভালোবাসা তাঁর দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। সংগঠনের স্বার্থে এবং নেতাকর্মীদের সঙ্গে নিয়ে যুবদলকে আরও শক্তিশালী করতে তিনি আন্তরিকভাবে কাজ করে যাবেন।
অনুষ্ঠানটি স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট