
রাজিব হোসেন, মধুখালী প্রতিনিধি:
৫৫ নং পূর্ব আড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং আসন্ন বার্ষিক পরীক্ষার সার্বিক প্রস্তুতি গ্রহণের লক্ষ্যে এক অভিভাবক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোছা: তৌহিদা বিশ্বাস সভাপতিত্ব করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি মো: আলী সেখ এবং সদস্য সচিব ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিকাশ কুমার।
এছাড়াও অভিভাবক গ্রুপের সদস্য মো: ইমরান সেখ, মো: ইয়াদুল সেখ, মোছা: জলি বেগম, মোছা: রত্না বেগম, অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো: মাসুদ সেখ এবং অত্র বিদ্যালয়ের দাতা সদস্য মো: গিয়াসউদ্দিন সেখসহ অন্যান্য অভিভাবক ও শিক্ষকমণ্ডলী উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে মোছা: তৌহিদা বিশ্বাস বলেন, “শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে শুধু বিদ্যালয় বা শিক্ষকদের প্রচেষ্টাই যথেষ্ট নয়, বরং অভিভাবকদের সজাগ দৃষ্টি ও সচেতনতা অত্যন্ত জরুরি। আসন্ন বার্ষিক পরীক্ষায় শিক্ষার্থীরা যাতে সুন্দর ও যথাযথভাবে প্রস্তুতি নিতে পারে, সে জন্য ঘরে তাদের নিয়মিত পড়াশোনার প্রতি অভিভাবকদের আরও যত্নশীল হতে হবে। প্রাথমিক শিক্ষাই শিশুদের মূল ভিত্তি, তাই শিক্ষক ও অভিভাবকদের যৌথ প্রচেষ্টায় আমরা আমাদের সন্তানদের একটি উজ্জ্বল ভবিষ্যৎ উপহার দিতে পারি।”
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি এবং উপস্থিতি বৃদ্ধির লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।