1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
চরভদ্রাসনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ পালিত সালথায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানা পুলিশের অভিযান সালথা-নগরকান্দায় সহিংসতা পরিহার করে শান্তি বজায় রাখার আহ্বান: মাওলানা আকরাম আলী ধলা হুজুরের  ফরিদপুরে স্থানীয় প্রভাব বিস্তার কেন্দ্রকরে  সংঘর্ষে আহত-২০, বাড়িঘর ভাংচুর ও অগ্নিসংযোগ ফুলেল শুভেচ্ছায় সিক্ত শামা ওবায়েদ রিংকু ফরিদপুর-২ আসনে শামা ওবায়েদ বিজয়ী ফরিদপুর -২ আসেন রিকশা প্রতীকে প্রার্থীর গাড়ি ভাংচুরের অভিযোগে জরুরি সংবাদ সম্মেলন ফরিদপুর-২ আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থীর জরুরি সংবাদ সম্মেলন ফরিদপুর-২, আসনের বিএনপি প্রার্থী শামা ওবায়েদের জরুরি সংবাদ সম্মেলন সাংবাদিক পাভেল ইসলাম মিমুলের একমাত্র পুত্র প্রেমের তৃতীয় তম জন্মদিন আজ

চরভদ্রাসনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ পালিত

মনির হোসেন পিন্টু,চরভদ্রাসন,(ফরিদপুর)প্রতিনিধিঃ
  • প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

 

মনির হোসেন পিন্টু,(চরভদ্রাসন)ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

দিবসের প্রথম প্রহরে রাত ১২ টা ১ মিনিটে উপজেলা পরিষদ চত্ত্বরের শহীদ মিনারে পুস্প স্তবক অর্পন করেন উপজেলা প্রশাসন, স্থানীয় এমপি প্রতিনিধি দল, চরভদ্রাসন থানা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয়, চরভদ্রাসন সরকারি কলেজ, স্বাস্থ্যকমপ্লেক্স ও বেসরকারি প্রতিষ্ঠনসহ উপজেলার বিভিন্ন বিদ্যালয়সমূহ।

দিবসটিকে ঘিরে সকাল ৯ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্ত্বর থেকে সকল শ্রেণিপেশার মানুষের অংশগ্রহনে একটি প্রভাত ফেরি বের করা হয়। প্রভাত ফেরিটি উপজেলা সদর বাজারের প্রধান সড়ঁক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে এসে শেষ হয়।

পরে, সকাল সাড়ে ৯ টায় দিবসের উপরে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব জালাল উদ্দিন।

সভায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মোঃ যায়েদ হোসাইন, থানা অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আনোয়ার হোসেন, বিভিন্ন ইউপি’ সদস্যবৃন্দ, মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন দলের রাজনৈতিকবৃন্দ ও শিক্ষকবৃন্দ।

সভাশেষে মহান শহিদ দিবস পালন ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রতিযোগিতায় অংশ নেয়া বিজয়ী শিশু কিশোরদের মাঝে পুরুস্কার বিতরন করা হয়।

একইদিন বাদ যোহর উপজেলার বিভিন্ন মসজিদ ও মন্দিরে শহীদদের বিদ্বেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও প্রার্থনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট