1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
সর্বশেষ :
ফরিদপুর-২ আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থীর জরুরি সংবাদ সম্মেলন ফরিদপুর-২, আসনের বিএনপি প্রার্থী শামা ওবায়েদের জরুরি সংবাদ সম্মেলন সাংবাদিক পাভেল ইসলাম মিমুলের একমাত্র পুত্র প্রেমের তৃতীয় তম জন্মদিন আজ চরভদ্রাসনে অগ্নিকান্ডে, ২টি দোকানঘর ভস্মিভূত রাজশাহীর থীম ওয়ার প্লাজা পরিচালনা নিয়ে জটিলতা জাকির এন্টার প্রাইজের সংবাদ সম্মেলন ফরিদপুর-২ আসন: শেষ সময়েও প্রচারনায় ব্যস্ত মাওলানা আকরাম আলী (ধলা হুজুর) সালথায় ট্রাক মার্কায় ভোট চেয়ে ফারুক ফকিরের লিফলেট বিতরণ বিএনপি ক্ষমতায় গেলে সব ধর্মের মানুষ নিরাপদে থাকবে: শামা ওবায়েদ সালথা প্রেসক্লাবের সাধারন সম্পাদকের হাড্ডি-গুড্ডি ভেঙে ফেলার হুমকি, অভিযোগ দায়ের গট্টি ইউনিয়ন ৪নং ওয়ার্ডে বিএনপির নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত 

ফরিদপুর-২, আসনের বিএনপি প্রার্থী শামা ওবায়েদের জরুরি সংবাদ সম্মেলন

সালথা, ফরিদপুর প্রতিনিধিঃ
  • প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে জরুরী সংবাদ সম্মেলন করেছেন ফরিদপুর-২, আসনের  বিএনপি প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিঙ্কু।

বুধবার ১১ ই ফেব্রুয়ারি বিকাল ৩ টায় লস্কারদিয়া নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি।

সংবাদ সম্মেলনে শামা ওবায়েদ অভিযোগ করে বলেন,  প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট প্রার্থী আকরাম আলীর পক্ষে রাতের আধারে টাকা দিয়ে ভোট কেনা হচ্ছে। এবং প্রশাসনের কাছে আমার নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে। যে অভিযোগের কোন প্রমান নাই। প্রশাসন তদন্ত করে তার কোন ভিত্তি পায় না।

প্রশাসনের বিরুদ্ধে কোন অভিযোগ আছে কি না এমন প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, প্রশাসনের বিরুদ্ধে আমার কোন অভিযোগ নেই, ভোটের মাঠেও লেভেল প্লেয়িং ফিল্ড বিরাজমান। তবে আজ রাতেও আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষে টাকা ছড়াছড়ির আশংকা করছি। তিনি আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন।

কোন এলাকায় টাকার ছড়াছড়ি হচ্ছে এমন প্রশ্নের জবাবে বলেন, তিনি জানান সালথা এলাকার বিভিন্ন জায়গায় গতকাল রাতে এধরণের কর্মকাণ্ড চালিয়েছে।

সংবাদ সম্মেলনে বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ফরিদপুর-২ আসনের ১১ দলীয় জোট মনোননীত প্রার্থী আল্লামা শাহ আকরাম আলী বলেন, আমার সমর্থকদের বিরুদ্ধে ভোটারদের মাঝে টাকা ছড়ানোর অভিযোগ সঠিক নয়। এটা মিথ্যা অভিযোগ। আমি টাকা পাবো কোথায়। আমার কর্মীরা নিজেদের টাকা খরচ করে চলছে। নির্বাচনের পরিবেশ ভাল আছে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট