1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
সাংবাদিকের বাড়ি থেকে চুরি: থানায় অভিযোগ রাজবাড়ীতে কোরআন শরীফ পোড়ানো ও বৃদ্ধা মাকে মারধরের অভিযোগে যুবক গ্রেপ্তার, কারাগারে প্রেরণ রাজবাড়ীর গোয়ালন্দে দিনব্যাপী ফল মেলা অনুষ্ঠিত স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে কলম বিতরণ করলেন অভিভাবক সদস্য ইয়াদুল শেখ সেই তহশীলদারের বদলী,রেজিস্ট্রার খাতা ছেঁড়ার পেছনে রহস্য কি! মধুখালীতে হৃদয় দাস এর ইসলাম ধর্ম গ্রহণ সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার মোতায়েন, নিরাপত্তা জোরদার রাজশাহীর বিএনপি নেতা টুকুর বিরুদ্ধে ভিত্তিহীন অপপ্রচার সিরাজগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, ১ জন গ্রেফতার রাজশাহীতে লিফাত প্রতিবন্ধী ফাউন্ডেশনের মশারী বিতরণ

সাংবাদিকের বাড়ি থেকে চুরি: থানায় অভিযোগ

মোঃ সিরাজুল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
  • প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

সিরাজুল ইসলাম, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সাংবাদিকের বাড়ি থেকে পানির পাম্প চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বাংলাদেশ প্রেসক্লাব রাণীশংকৈল শাখার সভাপতি এবং জাতীয় পত্রিকা দৈনিক জনবাণী পত্রিকার প্রতিনিধি ও ভুক্তভোগী সাংবাদিক পেয়ার আলী।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ৫ নং বাচোর ইউনিয়নের (আমজুয়ান) গ্রামে বসবাসকারী পেয়ার আলীর বাড়ির ভেতরে রাখা পানির পাম্প গত ১১জুলাই ২০২৬ তারিখ ভোররাত ১টা থেকে ৪টার মধ্যে কে বা কাহারা চুরি করে নিয়ে যায়। পাম্পটির আনুমানিক মূল্য ৭ হাজার টাকা বলে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী জানান, সকাল প্রায় ৭টার দিকে পানি নিতে গিয়ে তিনি দেখতে পান পাম্পটির আর সেখানে নেই। পরে স্থানীয় কয়েকজনকে সঙ্গে নিয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোন সন্ধান পাওয়া যায়নি।

অভিযোগে তিনি আরো আরও উল্লেখ করেন, এর আগেও তার জমি থেকে শ্যালো মেশিনের পাম্প, মোটর, তালা ও অন্যান্য সামগ্রী চুরির ঘটনা ঘটেছিল। ফলে তিনি বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

চুরি হওয়া পাম্পটির বর্ণনায় বলা হয়েছে, এটি একটি ১ হর্স পাওয়ারের পানির পাম্প, যার রং সবুজ।

এ ঘটনায় ভুক্তভোগী রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে দ্রুত তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং চুরি হওয়া পাম্প উদ্ধারের দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট