1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাসিক পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ইদ উপহার ঈদে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তার নগদ অর্থ ও শাড়ি বিতরণ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্যদিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে- শামা ওবায়েদ বাংলাদেশ জামায়েত ইসলামী সালথা উপজেলা শাখার উদ্যোগে অটোভ্যান বিতরণ হরিপুরে রাইস ট্রান্সপ্লান্টার এর মাধ্যমে বোরো ধানের চারা রোপনের কার্যক্রম উদ্বোধন মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মধুখালী প্রেসক্লাবে সাংবাদিক পলাশের সংবাদ সম্মেলন ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিঠুন সরকার গ্রেফতার রাজশাহীর শীর্ষ সংবাদের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত রাজবাড়ীতে তরুণ উদ্যোক্তা জাসমার জৈব সার ও কৃষি মাঠ পরিদর্শনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক রাজবাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও ৪ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার-১

সালথায় ইউসুফদিয়া স্কুলের ছাত্র-ছাত্রীদের শিক্ষার মান উন্নয়নে সুধীজন ও অভিভাবকদের নিয়ে সমাবেশ

সালথা, ফরিদপুর প্রতিনিধিঃ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

 

ফরিদপুরের সালথা উপজেলার ইউসুফদিয়া স্কুলের ছাত্র-ছাত্রীদের শিক্ষার মান উন্নয়নে এলাকার সুধীজন ও অভিভাবকদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১১ টায় অত্র স্কুল মাঠ প্রাঙ্গনে এই সমাবেশের আয়োজন করেন ইউসুফদিয়া স্কুল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।

ইউসুফদিয়া আব্দুল আলী ও নাজিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাকিলা বেগমের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, সালথা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ মামুন সরকার, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান (গণিত) প্রফেসর ড. মোঃ রাশেদ তালুকদার, ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের সহযোগী অধ্যাপক ইয়াদ আলী, সালথা উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার শওকত আকবর, সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ ওয়াহিদুজ্জামান, ইউসুফদিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু ছায়েম, সাবেক প্রধান শিক্ষক শাহ আলম, সাবেক ছাত্র এনায়েত হোসেন, আরিফুর রহমান রিপন, সিনিয়র শিক্ষক (অবসরপ্রাপ্ত) শওকত আলী, ইউসুফদিয়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি রাকিবুল ইসলাম তারেক, সহ-সভাপতি তাজুল ইসলাম, মাসরুর রহমান, সাধারণ সম্পাদক আসিফ সালাউদ্দিন শুভ, আইন বিষয়ক সম্পাদক মোকলেছুর রহমান প্রমূখ।

এসময়ে বক্তারা ছাত্র-ছাত্রীদের শিক্ষার মান উন্নয়ন, নৈতিক চরিত্র গঠন ও মোবাইল আসক্তি থেকে ছাত্র-ছাত্রীদের বেরিয়ে আনতে শিক্ষক ও অভিভাবক সহ সকলের সহযোগিতা কামনা করেন।

সমাবেশ শেষে অতিথিদের মাঝে সম্মাননা স্মারক প্রদান ও প্রতিটি শ্রেণীতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করা মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে শুভেচ্ছা স্মারক প্রদান করেন ইউসুফদিয়া স্কুল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট