1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিঠুন সরকার গ্রেফতার রাজশাহীর শীর্ষ সংবাদের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত রাজবাড়ীতে তরুণ উদ্যোক্তা জাসমার জৈব সার ও কৃষি মাঠ পরিদর্শনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক রাজবাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও ৪ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার-১ রাজবাড়ীর তরুণ কৃষি উদ্যোক্তা হুমায়ন এর কৃষি অধিদপ্তরের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ঠাকুরগাঁওয়ে হঠাৎ বৃষ্টিতে গম ভূট্টা ক্ষেতে ব্যাপক ক্ষয়ক্ষতি বিপাকে পড়েছে কৃষকেরা রাজবাড়ীর অটোরিকশা চালক ফারুক হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার রাজবাড়ীর গোয়ালন্দে ১৭ মাদ্রাসা ও এতিমখানায় পৌঁছাল দেওয়া হলো সৌদি আরবের খেজুর রানীশংকৈলে পুলিশের বিশেষ অভিযানে ২৮পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

সালথায় কুমার নদে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন, প্রশাসনের অভিযান

সালথা, ফরিদপুর প্রতিনিধিঃ
  • প্রকাশিত: শুক্রবার, ৬ জুন, ২০২৫
  • ২৪৯ বার পড়া হয়েছে

 

ফরিদপুর জেলার সালথা উপজেলার খারদিয়া গ্রামে কুমার নদীতে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের অভিযোগে অভিযান চালিয়েছে স্থানীয় প্রশাসন।

শুক্রবার (৬ জুন) বিকেলে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনিছুর রহমান বালী এ অভিযান পরিচালনা করেন।

জানা গেছে, খারদিয়া গ্রামের নতুন ব্রীজ সংলগ্ন কুমার নদে দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করে আসছিল। বিষয়টি নিয়ে ইতিপূর্বে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলে তা প্রশাসনের নজরে আসে।

অভিযানে উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তবে অভিযানের সময় ড্রেজার মেশিন ও সংশ্লিষ্ট ব্যক্তিদের কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি বলে জানা গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিছুর রহমান বালী বলেন, অবৈধ বালু উত্তোলন করায় অভিযানে কাউকে পাওয়া যায়নি। ড্রেজার মেশিনটি বিনষ্ট করা হয়েছে এবং এ বিষয়ে এলজিইডি ঠিকাদারকে সতর্ক করা হয়েছে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এই অবৈধ কার্যক্রম চললেও ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায়নি। প্রশাসনের এ ধরনের উদ্যোগে তারা স্বস্তি প্রকাশ করেছেন এবং নিয়মিত অভিযান চালানোর দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট