1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
সর্বশেষ :
সালথায় সার ও বীজ মনিটরিং কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বল্লভদী ইউপি চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা নুরুল ইসলামের, চাইলেন সবার সহযোগিতা সালথায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবগঠিত যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় ১৭ মামলার আসামি মিজানুর রহমান গ্রেপ্তার মধুখালীতে পানিতে পড়ে শিশুর মৃত্যু হরিপুরে পানিতে ডুবে মামা ভাগিনার মর্মান্তিক মৃত্যু মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের স্বাস্থ্যসেবা ও বোনাস চেক হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন রাস্তা কার,দখল নিয়ে সংঘর্ষ:সংবাদকর্মীসহ আহত ৩, থানায় মামলা প্রকাশে ঘুরছে অপরাধী রাস্তা কার,দখল নিয়ে সংঘর্ষ:সংবাদকর্মীসহ আহত ৩, থানায় মামলা প্রকাশে ঘুরছে অপরাধী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সালথায় বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে সমন্বয় সভা

থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে রাজবাড়ীতে উন্মুক্ত স্থানে অনুষ্ঠান ও আতশবাজি নিষিদ্ধ

জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ৬২০ বার পড়া হয়েছে

 

জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী জেলা প্রশাসন থার্টি ফার্স্ট নাইট উদযাপন উপলক্ষে ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখ সন্ধ্যা ৬টা থেকে ১ জানুয়ারি সন্ধ্যা পর্যন্ত উন্মুক্ত স্থানে যেকোনো ধরনের গান-বাজনার অনুষ্ঠান আয়োজন এবং পটকা, আতশবাজি বা আগুন দ্বারা পরিচালিত ফানুস উড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের ১০ ডিসেম্বর ২০২৪ তারিখের নির্দেশনার পরিপ্রেক্ষিতে এই গণবিজ্ঞপ্তি জারি করেছেন রাজবাড়ী জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। রাজবাড়ী জেলার জনগণকে এই নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

থার্টি ফার্স্ট নাইট উদযাপনকে কেন্দ্র করে জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এই নির্দেশনার কপি মন্ত্রিপরিষদ সচিব, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

বিস্তারিত তথ্যের জন্য জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে যোগাযোগ করতে বলা হয়েছে।

ফোন: ০২৪৭৮৮০৭৫৩৩

ইমেইল: dcrajbari@mopa.gov.bd

এবিষয়ে যেকোনো তথ্য ও যোগাযোগের জন্য  গোয়ালন্দ নির্বাহী কর্মকর্তা মো. নাহিদুর রহমান অনুরোধ জানিয়েছেন। যোগাযোগ-০১৭৩৩৩৩৬৪০৮ অথবা গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম-০১৩২০১০১৪৪৭।

জেলা প্রশাসন সবাইকে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছে এবং নিরাপদ ও শৃঙ্খলাবদ্ধ থার্টি ফার্স্ট নাইট উদযাপনে প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট