1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
সর্বশেষ :
রাসিক পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ইদ উপহার ঈদে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তার নগদ অর্থ ও শাড়ি বিতরণ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্যদিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে- শামা ওবায়েদ বাংলাদেশ জামায়েত ইসলামী সালথা উপজেলা শাখার উদ্যোগে অটোভ্যান বিতরণ হরিপুরে রাইস ট্রান্সপ্লান্টার এর মাধ্যমে বোরো ধানের চারা রোপনের কার্যক্রম উদ্বোধন মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মধুখালী প্রেসক্লাবে সাংবাদিক পলাশের সংবাদ সম্মেলন ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিঠুন সরকার গ্রেফতার রাজশাহীর শীর্ষ সংবাদের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত রাজবাড়ীতে তরুণ উদ্যোক্তা জাসমার জৈব সার ও কৃষি মাঠ পরিদর্শনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক রাজবাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও ৪ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার-১

সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জনবল সংকটে সাড়ে ৪ বছরেও মেলেনি ইনডোর সেবা

রুবেল রানা
  • প্রকাশিত: সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১২০ বার পড়া হয়েছে

 

রুবেল রানা , সালথা (ফরিদপুর):

ফরিদপুরের সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সাড়ে চার বছরেও মেলেনি ইনডোর স্বাস্থ্যসেবা। চরম ভোগান্তিতে পড়েছে রোগীরা। ইনডোর চালু হলে কাঙ্খিত সেবা পাবে উপজেলাবাসী।

জানা যায়, ৫০ শয্যার এই স্বাস্থ্য কমপ্লেক্সটি গত ২০২০ সালের ২৪ মার্চ কার্যক্রম চালু হলেও চালু হয়নি ইনডোর স্বাস্থ্যসেবা। এই স্বাস্থ্য কমপ্লেক্সটিতে যন্ত্রপাতি ঠিক মতো থাকলেও জনবল সংকটে রয়েছে। ইনডোর চালু না হওয়ায় সমস্ত যন্ত্রপাতি পড়ে আছে অযত্নে। ফলে কাঙ্খিত সেবা না পেয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ছুটছে মানুষ। শিশু ও গাইনী কনসালটেন্ট এবং সার্জিক্যাল চিকিৎসকের পদ সৃষ্টি করে নিয়োগ দিয়ে ইনডোর চালু করলেই রোগীরা তাদের কাঙ্খিত সেবা পাবে।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে পাওয়া তথ্য থেকে জানা গেছে, স্বাস্থ্য কমপ্লেক্সটিতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ ৪জন মেডিকেল অফিসার থাকলেও কনসালটেন্ট হিসেবে কোন পদ সৃষ্টি হয়নি। এখানে রয়েছে ২১ জন নার্স, যাদের প্রত্যেকেই কর্মরত রয়েছেন। স্বাস্থ্য কমপ্লেক্সটিতে আপাতত আয়া, পরিচ্ছন্নতা কর্মী ও ওয়ার্ডবয় হিসেবে কোন জনবল নেই।

এ বিষয়ে সালথা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ শাহিনুল ইসলাম বলেন- ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সটির জনবল সংকট রয়েছে। ইনডোর স্বাস্থ্য সেবা চালু করতে আরও অনেক জনবল প্রয়োজন। পর্যায়ক্রমে আমরা উন্নতি করছি। প্রতিদিন ২শতাধিকেরও অধিক রোগীকে আউটডোরে সেবা দিয়ে আসছি। স্বাভাবিক পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা চালু রয়েছে। এক্সরে করার ব্যবস্থা রয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সটিতে এনসিডি কর্ণার চালু রয়েছে, যেখানে ডায়াবেটিক ও উচ্চ রক্তচাপের রোগীদের চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হচ্ছে। তবে জনবল নিয়োগ ও ইনডোর স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু হলে সালথাবাসী তাদের কাঙ্খিত চিকিৎসা সেবা পাবে। আশা করছি খুব শীগ্রই ইনডোর স্বাস্থ্যসেবা চালু হবে ইনশাআল্লাহ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট