1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. : lf_ptDGZ3U7kkvl :
  3. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে দলিল লেখক সমিতির ৭ দফা দাবিতে সমাবেশ নজরুল বর্ষ উপলক্ষে দারুল হিকমাহ পাঠাগারে ‘মানুষ’ কবিতা পাঠচক্র ফেসবুকে যুবদল নেতার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও থানায় জিডি নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সালথায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হরিপুরে ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুর জেলায় শ্রেষ্ঠ এএসআই (নিঃ) নির্বাচিত মোঃ মুকুল মোল্যা গোয়ালঘরে বসবাস করা সোহেল-ঝর্ণার জন্য নিজস্ব ঘরের উদ্বোধন করলেন ইউএনও দবির উদ্দিন  হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত সালথায় বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভা অনুষ্ঠিত  পদ্মা ব্যারাজে বদলে যাবে ২৪ জেলার ভাগ্য: স্থান পরিদর্শনে মন্ত্রী এ্যানি

পটুয়াখালীতে দলিল লেখক সমিতির ৭ দফা দাবিতে সমাবেশ

মোঃ জিয়াউর রহমান জুয়েল, পটুয়াখালী প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

পটুয়াখালী জেলা প্রতিনিধি: মোঃ জিয়াউর রহমান জুয়েল মৃধা

দলিল লেখকদের পেশাগত বিভিন্ন সমস্যা সমাধান ও ৭ দফা দাবি বাস্তবায়নের দাবিতে পটুয়াখালীতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা রেজিস্ট্রার কার্যালয় চত্বরে বাংলাদেশ দলিল লেখক সমিতি, পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মো. মিতিউর রহমান তালুকদারের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন পটুয়াখালী জেলা দলিল লেখক সমিতির সভাপতি মো. আমিনুল ইসলাম আকন।
সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা দলিল লেখকরা অংশ নেন। বক্তারা দলিল লেখকদের পেশাগত সমস্যা সমাধান ও কেন্দ্র ঘোষিত ৭ দফা দাবি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
সমিতির দাবিগুলোর মধ্যে রয়েছে—দলিল নিবন্ধন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত না করা, দলিলপ্রতি ন্যূনতম ৫ হাজার টাকা সম্মানী ভাতা বাস্তবায়ন এবং লাইসেন্সপ্রাপ্ত দলিল লেখক ছাড়া অন্য কাউকে দলিল লেখা বা মুসাবিদা করার সুযোগ না দেওয়া। এ বিষয়ে প্রয়োজনীয় প্রজ্ঞাপন জারির দাবিও জানানো হয়।
এ ছাড়া সরকারি খরচে দলিল লেখকদের বসার স্থান ও নামাজের জায়গা নির্মাণ, পক্ষগণের সরবরাহ করা কাগজপত্রের ভিত্তিতে দলিল লেখার কারণে দলিল লেখকদের পেশাগত দায়িত্বের জন্য আসামি না করা, সমিতির থানা ও জেলা কমিটির সুপারিশ ছাড়া অনভিজ্ঞ ব্যক্তিদের দলিল লেখার লাইসেন্স না দেওয়া এবং দলিল লেখক কাউন্সিল গঠনের অনুমতি দেওয়ার দাবিও জানানো হয়।
সমাবেশে বিভাগীয় দলিল লেখক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান জুয়েল মৃধা জেলার সব উপজেলা থেকে আগত দলিল লেখকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এছাড়া সমাবেশে আগত উপজেলার দলিল লেখকগন ৭ দফা দাবির বক্তব্যে বলেন, কার্যালয়ে সরকারি খরচে দলিল লেখকদের বসার ও নামাজের স্থান নির্মাণ, পক্ষগণের সরবরাহ করা কাগজপত্রের ভিত্তিতে দলিল লেখার কারণে দলিল লেখকদের পেশাগত দায়িত্বের জন্য আসামি না করা, সমিতির থানা ও জেলা কমিটির সুপারিশ ছাড়া অনভিজ্ঞদের দলিল লেখার লাইসেন্স না দেওয়া এবং দলিল লেখক কাউন্সিল গঠনের অনুমতি দেওয়ার দাবিও রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট