1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. : lf_ptDGZ3U7kkvl :
  3. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
সর্বশেষ :
কামাইদিয়া একাদশ বনাম গঙ্গারামপুর একাদশ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘পিস অ্যাওয়ার্ড’ পেলেন সালথা নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান Link Factory Link Removal Verification সালথায় ন্যায্য বাণিজ্য নিশ্চিতে উপজেলা প্রশাসনের বাজার পরিদর্শন সালথায় মৎস্য সংরক্ষণে অভিযান, ৫০টি চায়না দুয়ারি জাল ধ্বংস সালথায় নজরুল বর্ষ উপলক্ষে কলেজ ও মাদ্রাসার সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত রাজবাড়ীর গোয়ালন্দে ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকিংয়ের গ্রাহক সমাবেশ সালথায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সালথায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সহ-সভাপতি নাঈম মুন্সী গ্রেফতার মরহুম কে এম ওবায়দুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

কামাইদিয়া একাদশ বনাম গঙ্গারামপুর একাদশ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

সালথা, ফরিদপুর প্রতিনিধিঃ
  • প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

 

ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে কামাইদিয়া ফুটবল একাদশ বনাম গঙ্গারামপুর ফুটবল একাদশের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। কামাইদিয়া যুবসমাজের উদ্যোগে আয়োজিত এ খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। খেলাটি উপভোগ করতে মাঠে দর্শকের ঢল নামে।

শনিবার (৩ অক্টোবর) বিকেল ৪টায় কামাইদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। শেষ পর্যন্ত কামাইদিয়া ফুটবল একাদশ ১-০ গোলে গঙ্গারামপুর ফুটবল একাদশকে পরাজিত করে জয়লাভ করে।
বল্লভদী ইউনিয়নের বিএনপির প্রবীণ নেতা শাহজাহান মৃধার সভাপতিত্বে খেলায় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ মিজানুর রহমান মিজান, সমাজসেবক এমদাদ ফকির, ওহিদ মেম্বার, শামসু মাতুব্বর, বাবু রাধেরশ্যাম দাস, ইকরাম মাতুব্বর, বিপুল মাস্টার, ইউনুস মাতুব্বর, হাকিম মাতুব্বর, হারেজ মহুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

খেলা শেষে সমাজসেবক মোঃ মিজানুর রহমান মিজান বলেন, “তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও নানা অপকর্ম থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতেই এই ফুটবল খেলার আয়োজন করা হয়েছে। খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়। পাশাপাশি তরুণদের মধ্যে শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ ও নেতৃত্বের গুণ তৈরি করে। এলাকার যুবসমাজকে সুস্থ ও সুন্দর পরিবেশে এগিয়ে নিতে ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও ক্রীড়া কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করব।”
আয়োজকরা জানান, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করা এবং মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে নিয়মিতভাবে এমন ক্রীড়া ও সামাজিক আয়োজনের উদ্যোগ নেওয়া হবে।
প্রীতি ফুটবল ম্যাচটি ঘিরে পুরো মাঠজুড়ে ছিল উৎসবের আমেজ। স্থানীয় বিভিন্ন বয়সী মানুষের পাশাপাশি বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিতে কামাইদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ পরিণত হয় মিলনমেলায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট