1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল অনুষ্ঠিত অবৈধ ভাবে সার গুদামজাত করায় হরিপুরে ২ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের জরিমানা সালথায় নিজ অর্থায়নে ভাঙা কালভার্ট সংস্কারের উদ্যোগ নিলেন যুবদল নেতা এনায়েত হোসেন সালথায় অতিরিক্ত সার ব্যবহারে ক্ষতি রোধে কৃষকদের সচেতনতায় কৃষি অফিসের লিফলেট বিতরণ সালথায় জয়ঝাপ স্কুল মাঠ ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সালথা উপজেলা যুবদলের আহ্বায়ক হাসান আশরাফকে ডাঙ্গী জয়কাইলবাসীর গণসংবর্ধনা চেয়ারম্যান প্রার্থী ছরোয়ার হোসেন এর উঠান বৈঠক সালথায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত  সালথায় সার ও বীজ মনিটরিং কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বল্লভদী ইউপি চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা নুরুল ইসলামের, চাইলেন সবার সহযোগিতা

২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

প্রতিবেদক
  • প্রকাশিত: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের নটখোলা গ্রামে ২০ বছর পূর্তি উপলক্ষে বিশাল বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) বাদ আসর নটখোলা জলকারপাড়া গোরস্থান মাঠ প্রাঙ্গণে নটখোলা গোরস্থান ও যুব সমাজের উদ্যোগে এ মাহফিলের আয়োজন করা হয়।
মোঃ মজিবুর সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী আলোচক স্কলার আবু ত্বহা মুহাম্মদ আদনান, তালিবে ইলম ও দাঈ ইলাল্লাহ, ঢাকা।
মাহফিলের প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন বর্তমান বিশ্বের প্রসিদ্ধ ক্বারীদের অন্যতম বাংলাদেশের প্রধান ক্বারী শায়খুল কুররা শাইখ আহমদ বিন ইউসুফ আল-আযহারী, ঢাকা। তাঁর কণ্ঠে পবিত্র কোরআন তেলাওয়াত মাহফিলে বিশেষ আবহ সৃষ্টি করে।
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি শহিদুল হক আনসারী, খতিব, দক্ষিণ নূর জামে মসজিদ, ঢাকা এবং মুফতি শহিদুল ইসলাম, বোয়ালমারী মাদ্রাসা।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সোনাপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মুহা. ছরোয়ার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও শিক্ষানুরাগী এবং সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ মুসল্লিরা।
মাহফিলে বক্তারা পবিত্র কোরআন ও হাদিসের আলোকে ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়, নৈতিকতা, মানবিক মূল্যবোধ এবং ধর্মীয় অনুশাসন মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।
আয়োজকরা জানান, দীর্ঘ ২০ বছর ধরে এ আয়োজনের ধারাবাহিকতা বজায় রেখে ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়ে আসছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট