1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
সর্বশেষ :
সালথায় পুলিশের অভিযানে ৩২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা ঔষধ ব্যবসায়ী সমিতির আলোচনা সভা পূর্ব আড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত আটঘর ইউনিয়ন বাসীর পক্ষ থেকে হাসান আশরাফ কে গণ সংবর্ধনা মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের বিদায় সংবর্ধনা ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা   ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল অনুষ্ঠিত অবৈধ ভাবে সার গুদামজাত করায় হরিপুরে ২ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের জরিমানা সালথায় নিজ অর্থায়নে ভাঙা কালভার্ট সংস্কারের উদ্যোগ নিলেন যুবদল নেতা এনায়েত হোসেন সালথায় অতিরিক্ত সার ব্যবহারে ক্ষতি রোধে কৃষকদের সচেতনতায় কৃষি অফিসের লিফলেট বিতরণ সালথায় জয়ঝাপ স্কুল মাঠ ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

সালথায় পুলিশের অভিযানে ৩২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সালথা, ফরিদপুর প্রতিনিধিঃ
  • প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ফরিদপুরের সালথায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩২ পিস ইয়াবাসহ মোঃ মনির মাতুব্বর (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সালথা থানা পুলিশ।
গ্রেফতারকৃত মনির মাতুব্বর সালথা উপজেলার পূর্ব ফুলবাড়ীয়া গ্রামের মোঃ সাদেক মাতুব্বরের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গতরাত ১০টার পর গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়ীয়া এলাকায় অভিযান চালায় সালথা থানা পুলিশের একটি দল। এ সময় মনির মাতুব্বরকে আটক করে তার কাছ থেকে ৩২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বাবলুর রহমান খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩২ পিস ইয়াবাসহ মনির মাতুব্বরকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে সালথা থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি সর্বস্তরের মানুষের সহযোগিতাও কামনা করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট